রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

আসুন আমরা অন্যায়-অনাচারের বিরুদ্ধে সোচ্চার থাকি : মঈন খান

নরসিংদী শহরের সেবা সংঘে দুর্গাপূজা পরিদর্শন শেষে বক্তব্য দেন ড. আব্দুল মঈন খান। ছবি : কালবেলা
নরসিংদী শহরের সেবা সংঘে দুর্গাপূজা পরিদর্শন শেষে বক্তব্য দেন ড. আব্দুল মঈন খান। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, এক বছর আগে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ছাত্র-জনতা মিলে সংগ্রাম করেছিলাম। তার অর্থ এ নয়, আমাদের সংগ্রাম শেষ হয়ে গেছে। যদি এমনটি মনে করি তবে সেটা হবে ভুল।

তিনি বলেন, আসুন আমরা অন্যায়, অনাচারের বিরুদ্ধে সোচ্চার থাকি। কেননা এগুলো বারবার ফিরে এসে আমাদের সমাজের সুশীল ও ভালো মানুষের ওপর জুলুম করে থাকে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় নরসিংদী শহরের সেবা সংঘে দুর্গাপূজা পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

ড. আব্দুল মঈন খান বলেন, এক বছর আগে বাংলাদেশে যে চিত্র ছিল, আজকে এক বছর পর বাংলাদেশে সেই চিত্র কিন্তু নেই। আমাদের সচেতন থাকতে হবে, আমরা বাংলাদেশে কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না, জুলাম-অত্যাচার, দুর্নীতিকে আমরা প্রতিহত করব।

তিনি আরও বলেন, এ দেশে আমরা ন্যায় ও সুশীল সমাজের শাসন পুনঃপ্রতিষ্ঠা এবং গণতন্ত্র উত্তোরণ করব। এদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে খুশি তাকে ভোট দিয়ে দেশ পরিচালনা দায়িত্বভার প্রদান করবে, আমরা তাকেই স্বাগত জানাব।

মঈন খান বলেন, শুধু উৎসব করলে হবে না, শারদীয় পূজার যে মূল বার্তা তা মানতে হবে। আমাদের মনে রাখতে হবে, অন্যায়কে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। আর সে বার্তা দেওয়ার জন্যই প্রতিবছর শারদীয় দুর্গার আবির্ভাব হয়। আজকে নরসিংদীর এ পূজা মন্ডপে শুধু হিন্দু ভাইবোনরা নয়, এখানে মুসলমান ভাইবোনরাও আনন্দের বাগিদার হয়েছেন।

এ সময় উপস্থিতি ছিলেন সেবা সংঘের সভাপতি সরোজ কুমার সাহা, সাধারণ সম্পাদক অগ্নিসাহা, নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও বিএনপি নেতা সারোয়ার হোসেন মৃধা, নরসিংদী শহর বিএনপির সাবেক সভাপতি ও বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার, নরসিংদী জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহেন শাহ শানু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১০

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১২

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৩

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৪

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৫

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৬

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৭

ব্রাজিলের সামনে এবার মিসর

১৮

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

১৯

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

২০
X