সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১১:৫৭ এএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ১২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

জলাবদ্ধতা নিরসনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। ছবি : কালবেলা
জলাবদ্ধতা নিরসনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। ছবি : কালবেলা

ঢাকার সাভারে জলাবদ্ধতা নিরসনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। এতে মহাসড়কের দুপাশে অন্তত পাঁচ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়।

বুধবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। পরে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ শেষে সড়ক ছেড়ে দেন বিক্ষোভকারীরা।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, অল্প বৃষ্টি হলেই রাজফুলবাড়িয়া এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে শুধু সড়কেই পানি জমে না, অনেক ঘরবাড়িতেও বৃষ্টির পানি ঢুকে পড়ে। ফলে পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে সাধারণ মানুষকে। সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে এ সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে বলে জানান তারা। এ সময় আন্দোলনকারীরা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ, ড্রেনেজ ব্যবস্থা উন্নতকরণ এবং দীর্ঘমেয়াদি সমাধানের উদ্যোগ নেওয়ার দাবি জানান।

সাভার হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ বলেন, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতের বৃষ্টির কারণে রাজফুলবাড়িয়া এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেছেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। অবরোধের কারণে সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রী ও যানবাহন আটকা পড়ে ভোগান্তিতে ছিল ঘণ্টাখানেক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

১০

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

১১

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

১২

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

১৩

ডিসি কার্যালয়ে বিএনপি দুই নেতার হাতাহাতি

১৪

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

১৫

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

১৬

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

১৭

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

১৮

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

১৯

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

২০
X