সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ভাত রান্না করছিলেন স্বামী-স্ত্রী, বজ্রপাতে গেল প্রাণ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুড়িগ্রামের উলিপুরে ভাত রান্না করার সময় বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ সময় ওই দম্পতির ছেলেসহ দুজন আহত হয়েছেন। বুধবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।

এর আগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের সাহেবের আলগা গ্রামে এ ঘটনা ঘটে।

তারা হলেন—জাহাঙ্গীর খান (৪২) ও তার স্ত্রী রবি খাতুন (৩৬)। আহতরা হলেন, জাহাঙ্গীরের ছেলে জাকির হোসেন (৪) ও প্রতিবেশী বাদশা মিয়া (৫৫)। এদের মধ্যে বাদশা মিয়ার অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সাহেবের আলগা ইউপি চেয়ারম্যান মো. মোজাফ্ফর হোসেন বলেন, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজেদের ঘরে ভাত রান্না করছিলেন তারা। এ সময় হঠাৎ বজ্রপাত হলে স্বামী-স্ত্রী মারা যান। তাদের ছেলে জাকির হোসেন এবং প্রতিবেশী বাদশা মিয়া গুরুতর আহত হন।

তিনি আরও বলেন, বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেন। তাদের ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে। ৪ সন্তানকে এতিম করে বজ্রপাতে মা-বাবার মৃত্যুর ঘটনায় এলাকায় এখন শোকের ছায়া নেমে এসেছে।

উলিপুর থানার ওসি মো. জিল্লুর রহমান কালবেলাকে বলেন, তদন্ত শেষে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বজ্রপাতে মারা যাওয়া স্বামী-স্ত্রীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদল কর্মীকে কোপানোর প্রতিবাদে ঢাকাগামী বাস চলাচল বন্ধ 

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১০

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১১

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১২

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৩

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৪

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৫

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৬

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৭

এনসিপির ফল উৎসবে হামলা

১৮

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৯

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

২০
X