মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল স্বামীর, গুরুতর আহত স্ত্রী

নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : কালবেলা
নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : কালবেলা

টাঙ্গাইলের মধুপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় আপন মিয়া নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী ফারজানা আক্তার।

বুধবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের কাইতকাই রূপালী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আপন মিয়া (২৪) জামালপুরের সরিষাবাড়ি উপজেলার মূলবাড়ি এলাকার রবিউল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিমেন্টবোঝাই কাভার্ডভ্যান মধুপুর থেকে জামালপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কাভার্ডভ্যানটি পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দিলে চালক মোটরসাইকেলসহ গাড়ির পেছনের চাকার নিচে আটকা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তার স্ত্রী আহত হন। খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় হস্তান্তর করে।

মধুপুর থানার ওসি এমরানুল কবির বলেন, নিহত যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X