খুলনা প্রতিনিধি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৫:১৪ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

মায়ের পাশে ঘুমিয়ে ছিলেন যুবক‌, জানালা খুলে গুলি করে হত্যা

নিহত তানভির হাসান শুভ। ছবি : কালবেলা
নিহত তানভির হাসান শুভ। ছবি : কালবেলা

খুলনা নগরীতে তানভীর হাসান শুভ নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

এর আগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে নগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিমপাড়া বাজার মসজিদ সংলগ্ন নিজ বাড়িতে তাকে গুলি করা হয়।

নিহত তানভির হাসান শুভ মহেশ্বরপাশা পশ্চিমপাড়ার এলাকার আবুল বাশারের ছেলে। তিনি বর্তমানে কোনো পেশায় যুক্ত ছিলেন না, বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন। আগে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাত আড়াইটার দিকে নিজ ঘরের ফ্লোরের বিছানায় ঘুমিয়েছিলেন শুভ। একই ঘরের পাশের ফ্লোরের বিছানায় তার আট বছরের ছোট ভাই সায়েম এবং তার মা ঘুমিয়ে ছিলেন। দুর্বৃত্তরা ঘরের জানালা দিয়ে শুভকে গুলি করে পালিয়ে যায়।

নগরীর দৌলতপুর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম কালবেলাকে বলেন, তানভীর নিজ বাড়িতে তার ব্যক্তিগত কক্ষে গেমস খেলতে খেলতে ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে গুলির শব্দ হলে পরিবারের সদস্যরা ধারণা করেন, হেডফোনের কারণে আহত হয়েছেন তিনি। কিন্তু তাৎক্ষণিকভাবে তারা দুটি গুলির খোসা ও বুলেট দেখতে পান।

তিন আরও বলেন, আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক গুলি লেগেছে বলে জানান। পরে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় মারা যান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কখন, কীভাবে দেশ ছেড়েছিলেন বেনজীর

কাজ শেষে বাড়ি ফেরা হলো না কিশোরের

শ্যালিকাকে অপহরণের অভিযোগে পুলিশ সদস্য বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর এলাকায় সরকারি মেডিকেল কলেজের অনুমোদন

হরমুজে জীবন বাঁচাতে ভারতীয় নাবিকদের আকুতি 

এবার রাশিয়ার তেলবাহী ট্যাংকার জব্দ করল ব্রিটেন

ইয়াবাসহ আটক, ছাত্রদল নেতা বহিষ্কার

বিশ্বকাপে জয়ে শুরু বাংলাদেশের

'অফিস রোমান্স' দিয়ে আবারও সাফল্যের চূড়ায় জেনিফার

বাজারে আসছে রংপুরের সুস্বাদু হাঁড়িভাঙা আম

১০

বেনজীরের গ্রেপ্তারের খবরে তার পুরনো বক্তব্য ভাইরাল

১১

আগ্নেয়গিরিতে পড়ে প্রাণ হারালেন ইয়েমেনের ‘স্পাইডার-ম্যান’

১২

এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের

১৩

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননের রাজধানীতে ইসরায়েলি হামলা, নিহত ২

১৪

এএইউবির ২০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১৫

রাজধানীর খালগুলোর সীমানা নির্ধারণে ২ সিটির কমিটি গঠন

১৬

লেবাননে ইসরায়েলি বাহিনীর ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা

১৭

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তোজাম্মেল হোসেনকে সংবর্ধনা

১৮

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেপ্তারসহ ছয় দাবি আইএসপিএবির

১৯

প্রথম ম্যাচে ড্র করেও যারা বিশ্বজয় করেছিল: ইতিহাস যা বলে

২০
X