চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

রোকনপুর সীমান্ত ফাঁড়ি, চুয়াডাঙ্গা। ছবি : কালবেলা
রোকনপুর সীমান্ত ফাঁড়ি, চুয়াডাঙ্গা। ছবি : কালবেলা

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকা থেকে বদর নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (০১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সীমান্তের শূন্য রেখা থেকে বদর (২৮) নামের ওই যুবককে আটক করে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। বদর বেনিপুর গ্রামের মো. করিমের ছেলে।

স্থানীয়রা জানান, গরু বেপারি বদর বিভিন্ন সময় সীমান্ত এলাকায় যাওয়া আসা করতেন। বুধবার সকালেও সে সীমান্তে যায়। এসময় বিএসএফ সদস্যরা তাকে শূন্য রেখা থেকে আটক করে ভারতীয় সীমানার মধ্যে নিয়ে গেছে। ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটকের খবর পাওয়ার পর থেকে বদরের বাড়িতে ভিড় করতে শুরু করেছে গ্রামবাসীরা।

আটক বদরের বাবা মো. করিম বলেন, ‘আমার ছেলেকে বিএসএফ ধরে নিয়ে গেছে। প্রথমে গ্রামের লোকজন আমাদের খবর দেয় তাকে মেরে ফেলা হয়েছে। কিন্তু সে বেঁচে আছে। আমরা বিজিবির কাছে আবেদন জানিয়েছি যেন তাকে ফিরিয়ে দেওয়া হয়। বদর গরুর বেপারি, সে অবৈধ কোনো কাজের সঙ্গে জড়িত না।’

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘ঘটনার সংবাদ পাওয়ার পর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে বিজিবি ক্যাম্প কমান্ডারের মাধ্যমে আটক হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।’

তবে কী কারণে বিএসএফ বদরকে আটক করেছে, তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে যোগাযোগ চলছে বলে জানা গেছে।

এদিকে, মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘জানতে পেরেছি আটক যুবক সীমান্ত পেরিয়ে ভারতের অংশে ঘুরাঘুরি করছিল। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাকে আটক করেছে। এ বিষয়ে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠকের বিষয়ে জানানো হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১০

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১১

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১২

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৩

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৪

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৫

এনসিপির ফল উৎসবে হামলা

১৬

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৭

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৮

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৯

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

২০
X