কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১১:৫২ এএম
অনলাইন সংস্করণ

ট্রেন থেকে ছিটকে প্রাণ গেল যুবকের

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজবাড়ীতে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেন থেকে ছিটকে পড়ে ওছামা ইব্রাহিম রাব্বি (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (০১ অক্টোবর) বিকেল ৪টার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্যনগর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মধ্যপাড়া গ্রামের মোহাম্মদ নাসির উদ্দিনের ছেলে।

রাজবাড়ী রেলওয়ে জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম কালবেলাকে জানান, রাব্বি ট্রেনের দরজার পাশে বসে ছিল। পথিমধ্যে সূর্যনগর এলাকায় পৌঁছালে কোনো কিছুর সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহত যুবকের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়েছে। মরদেহ স্থানীয় রেলস্টেশনে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X