সোনাইমুড়ি (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে বিক্ষোভ

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে সোনাইমুড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ করে আন্দোলনকারীরা। ছবি : কালবেলা
নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে সোনাইমুড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ করে আন্দোলনকারীরা। ছবি : কালবেলা

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে এবার সোনাইমুড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। এ সময় ঢাকা-নোয়াখালী মহাসড়কে প্রায় এক ঘণ্টা ধরে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন চলাচল বন্ধ করে দেন আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বেলা ১১টার দিকে টানা কয়েক ঘণ্টাব্যাপী নোয়াখালী বিভাগের দাবিতে প্রচণ্ড বৃষ্টির ভেতর সোনাইমুড়ী বাইপাস চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটির নেতারা ছাড়াও সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাংবাদিক সংগঠন, বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বৃহত্তর নোয়াখালীর প্রায় এক কোটি মানুষের বসবাস। নোয়াখালী বিভাগ করার দীর্ঘদিনের এ দাবি সময়ের প্রয়োজনে এখন যৌক্তিক।

মানববন্ধনে বক্তব্য দেন সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদুল আলম, পৌর বিএনপির সদস্য সচিব রেজায় রাব্বি মাহবুব, উপজেলা জামায়াত নেতা ও উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান শাহাবুদ্দিনসহ উপজেলায় কর্মরত সাংবাদিকরা।

মানববন্ধনের সময় আন্দোলনকারীরা ঢাকা-নোয়াখালী মহাসড়কের সোনাইমুড়ী বাইপাস চত্বরে আন্তঃজেলা বাসসহ যানবাহন বন্ধ করে দেন। প্রায় এক কিলোমিটার যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লারা যাত্রীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X