গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১০:৩২ পিএম
অনলাইন সংস্করণ

মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সড়কে স্থানীয়রা

মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সড়কে নামে স্থানীয়রা। ছবি : কালবেলা
মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সড়কে নামে স্থানীয়রা। ছবি : কালবেলা

সিলেটের গোয়াইনঘাটে স্থানীয় সালুটিকর ও রাতারগুল বন বিভাগ মামলা দিয়ে ছয়জনকে কারাগারে পাঠানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় গোয়াইনঘাট-সালুটিকর সড়কের সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে দুই গ্রামের সহস্রাধিক বাসিন্দা উপস্থিতি ছিলেন।

অবসরপ্রাপ্ত শিক্ষক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও আলীম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট-৪ আসনের প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলী, তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান আহমদ, নন্দিরগাওঁ দারুস সালাম মাদ্রাসার মুহতামীম মাওলানা রফিক আহমদ মহল্লী, আনোয়ার হোসেন, মনজুর আহমদ, তাজ উদ্দিন, জালাল উদ্দীন, মিছবাহ উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান, সাবেক জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ ছয়জনকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এসব মামলা দ্রুত প্রত্যাহার করে তাদের মুক্তি দিতে হবে। অন্যথায় বৃহৎ কর্মসূচির ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

গত রোববার বন বিভাগের করা একটি মামলার ছয়জন আসামি আদালতে জামিন আবেদন করেন। তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

তারা হলেন— উপজেলার তোয়াকুল ইউনিয়ন পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান হেলাল উদ্দিন, সাবেক সদস্য ও তোয়াকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামস উদ্দিন আল আজাদ, সাবেক ইউপি সদস্য আব্দুল মনাফ, বিএনপি নেতা ইসলাম উদ্দিন ও স্থানীয় প্রবীণ কামাল হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১০

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১১

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১২

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৩

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১৪

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৫

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৬

ইতিহাসের এই দিনে

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৯

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

২০
X