চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

কর্ণফুলী টানেলে মিনিবাস উল্টে আহত ৪

কর্ণফুলী টানেল। ছবি : সংগৃহীত
কর্ণফুলী টানেল। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী টানেলের অভ্যন্তরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি মিনিবাস উল্টে গেছে। এ দুর্ঘটনায় চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার কারণে টানেলের ওই প্রান্তে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল। পরে ক্ষতিগ্রস্ত বাস সরিয়ে নেওয়ার পর টানেলে স্বাভাবিক যান চলাচল শুরু হয়। তবে দুর্ঘটনায় টানেলের কোনো ক্ষতি হয়নি।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে টানেলের পতেঙ্গা প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ফরিদুল আলম কালবেলাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দুপুরে টানেলের অভ্যন্তরে একটি যাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ দুর্ঘটনায় চারজন আহত হওয়ার তথ্য পেয়েছি। আহতদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

কর্ণফুলী টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) গোলাম সামদানী হিমেল কালবেলাকে বলেন, একটি যাত্রীবাহী বাস পতেঙ্গা প্রান্ত থেকে যাত্রী নিয়ে আনোয়ারা প্রান্তের দিকে যাচ্ছিল। অতিরিক্ত গতির কারণে বাসটি উল্টে যায়। এতে ৩ থেকে ৪ জন আহত হয়েছে। তবে কারও অবস্থা গুরুতর নয়। আহতদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। টানেলের তেমন ক্ষতি হয়নি। বর্তমানে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১০

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১১

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১২

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৩

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৪

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৫

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৬

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৭

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৮

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৯

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

২০
X