জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টা ও ওসিকে হত্যার হুমকি যুবলীগ নেতার

হুমকিদাতা যুবলীগ নেতা মিঠুন ঢালী। ছবি : সংগৃহীত
হুমকিদাতা যুবলীগ নেতা মিঠুন ঢালী। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলামকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে যুবলীগ নেতা ও নিষিদ্ধ ছাত্রলীগের তেজগাঁও কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক মিঠুন ঢালীর বিরুদ্ধে।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে একটি বিদেশি নম্বর থেকে ফোন করে তিনি এ হুমকি দেন।

বিষয়টি নিশ্চিত করেন ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম। এ ঘটনায় জাজিরা থানার একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

জিডি ও পুলিশ সূত্রে জানা যায়, ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মিঠুন ঢালী স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে জাজিরায় গোপন বৈঠক করেন। পরদিন বৃক্ষরোপণ কর্মসূচি ও মিছিলের নামে থানা এলাকায় গোপন মহড়া চালানো হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদের নেতৃত্বে পুলিশ অভিযান চালালে আওয়ামী লীগ নেতারা মাইকিং করে পুলিশের ওপর হামলার চেষ্টা করে। তবে কৌশলে পালিয়ে যায় তারা।

পরবর্তী সময়ে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার অভিযোগে পুলিশ বাদী হয়ে গত ২ সেপ্টেম্বর ৬৫ জনের নাম উল্লেখ্যসহ আরও ৩০-৪০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার দুপুরে একটি বিদেশি নম্বর থেকে ফোন করে ওসি মাইনুল ইসলাম ও প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসকে হত্যার হুমকি দেন মিঠুন ঢালী। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক ও মিথ্যা তথ্য প্রচার চালাচ্ছেন তিনি।

ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম কালবেলাকে বলেন, ‘মিঠুন ঢালী নিষিদ্ধ হওয়া আওয়ামী সন্ত্রাসীদের নিয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছেন। তিনি ফোনে হত্যার হুমকি দিয়েছেন— এজন্য জিডি করা হয়েছে। এধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত তাদের আইনের আওতায় আনবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১০

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১১

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১২

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৩

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৪

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৫

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৬

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১৭

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৮

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৯

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

২০
X