কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১০:০৩ এএম
অনলাইন সংস্করণ

লাউয়াছড়ায় গাড়ি পার্কিংয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার

লাউয়াছড়া জাতীয় উদ্যানে ‘নো পাকিং’ সাইনবোর্ড। ছবি : কালবেলা
লাউয়াছড়া জাতীয় উদ্যানে ‘নো পাকিং’ সাইনবোর্ড। ছবি : কালবেলা

পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার কারণ দেখিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে হঠাৎ করেই গত ১ অক্টোবর থেকে পর্যটকদের গাড়ি পার্কিংয়ে নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ। জাতীয় উদ্যান এলাকায় প্রবেশ করে যানবাহন পার্কিংয়ের ওপর এমন আকস্মিক নিষেধাজ্ঞার ফলে লাউয়াছড়ায় আগত পর্যটকরা চরম ভোগান্তিতে পড়েন।

বিষয়টি নিয়ে দৈনিক কালবেলাসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিদ্ধান্ত থেকে সরে এসেছে বন বিভাগ।

রোববার (৫ অক্টোবর) বিকেলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জামিল মোহাম্মদ খান পার্কিং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সংবাদকর্মীদের নিশ্চিত করেছেন।

জানা যায়, কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ গাড়ি পার্কিং বন্ধ করার ফলে দুর্গাপূজার টানা ছুটিতে লাউয়াছড়া জাতীয় উদ্যানে আগত পর্যটকরা ভোগান্তিতে পড়েন। অনেকেই উদ্যানে ভেতর দিয়ে চলে যাওয়া কমলগঞ্জ-শ্রীমঙ্গল আঞ্চলিক সড়কের দুপাশে গাড়ি পার্ক করে রাখেন, এতে সড়কে যানজটের সৃষ্টি হয়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জামিল মোহাম্মদ খান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লাউয়াছড়ায় গাড়ি পার্কিং বন্ধ করা হয়েছিল। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে আলোচনা করে পর্যটকদের সুবিধার্থে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

তিনি আরও বলেন, সোমবার থেকে পর্যটকরা আবারও উদ্যান এলাকায় গাড়ি পার্কিং করতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১০

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১১

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১২

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৩

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৪

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৫

রামিসা হত্যা মামলার রায় আজ

১৬

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৭

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১৮

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৯

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

২০
X