কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

লাউয়াছড়া উদ্যানে হঠাৎ গাড়ি পার্কিংয়ে নিষেধাজ্ঞা, ভোগান্তিতে পর্যটকরা

লাউয়াছড়া জাতীয় উদ্যানে গাড়ি পার্কিং নিষিদ্ধের সাইনবোর্ড দেয় বন বিভাগ। ছবি : কালবেলা
লাউয়াছড়া জাতীয় উদ্যানে গাড়ি পার্কিং নিষিদ্ধের সাইনবোর্ড দেয় বন বিভাগ। ছবি : কালবেলা

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে হঠাৎ করেই গাড়ি পার্কিং নিষিদ্ধ করেছে বন বিভাগ। পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার কারণ দেখিয়ে ১ অক্টোবর থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। তবে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়া আকস্মিকভাবে এ পদক্ষেপ নেওয়ায় পর্যটকরা চরম ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয় ও পর্যটকদের অভিযোগ, আগে উদ্যানে প্রবেশদ্বারের কাছাকাছি গাড়ি পার্কিংয়ের সুবিধা ছিল। কিন্তু হঠাৎ সেই সুবিধা তুলে নেওয়ায় দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীদের এখন কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের দুপাশে গাড়ি রাখতে হচ্ছে।

এতে পর্যটকের নিরাপত্তা ঝুঁকি এবং হয়রানি বেড়েছে। কেউ কেউ পার্কিংয়ের জায়গা না পেয়ে ভ্রমণ মাঝপথেই বাতিল করেছেন।

জানা যায়, সম্প্রতি উদ্যানে পর্যটক আকৃষ্ট করতে প্রবেশদ্বারের পাশে ‘আই লাভ কমলগঞ্জ’ লেখা একটি ফলক স্থাপন করা হয়েছে। তবে এই স্থাপনাটি তৈরি হয়েছে সেই জায়গায়, যেখানে আগে গাড়ি পার্কিং করা হতো। এর পরপরই পার্কিং সুবিধা বন্ধ করে দেওয়া হয়।

লাউয়াছড়া জাতীয় উদ্যানে আগত পর্যটকরা বলেন, আমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করি, কিন্তু গাড়ি রাখার জায়গা হঠাৎ বন্ধ করে দেওয়ায় ভোগান্তিতে পড়েছি। কয়েকজন দর্শনার্থী পার্কিংয়ের ঝামেলায় ভেতরে না ঘুরেই ফিরে গেছেন।

এ বিষয়ে লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা নাজমুল ইসলাম কালবেলাকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই লাউয়াছড়ায় গাড়ি পার্কিং বন্ধ করা হয়েছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা (এসিএফ) জামিল মোহাম্মদ খানও বিষয়টি নিশ্চিত করেছেন। কালবেলাকে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে আপাতত পার্কিং বন্ধ রাখা হয়েছে। তবে পর্যটকদের যেন ভোগান্তি না হয়, সে জন্য বিষয়টি নিয়ে আবার আলোচনা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

লেবাননে ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে : ইরান

১০

সীমান্তে অনুপ্রবেশ ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে ভারত : মুক্তিযোদ্ধা দল 

১১

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও

১২

সংসদীয় স্থায়ী কমিটি : আইনের সভাপতি পার্থ, অর্থে মুশিফকুর 

১৩

বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি

১৪

অভিনয়ে নাম লেখাচ্ছেন লাক্স সুপারস্টার বর্ণিতা

১৫

‘শাপলার কসাই’ শেষ, এবার পরের জন: শফিকুল আলম

১৬

সব শঙ্কা উধাও, পুরোপুরি ফিট মেসি

১৭

বৃদ্ধা মাকে নির্যাতন করায় ২ ছেলে গ্রেপ্তার

১৮

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত, কনস্টেবল গ্রেপ্তার

১৯

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার পথে নতুন বাজেট : সম্ভাবনা ও চ্যালেঞ্জ

২০
X