বাউফল ও বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৮:০৩ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

দুশ্চিন্তা ঘুচিয়ে সোহেল-লামিয়ার ঘরে এলো পাঁচ সন্তান

সোহেল হাওলাদার ও লামিয়া আক্তার দম্পতির পরিবারে বইছে আনন্দের বন্যা। ছবি : কালবেলা
সোহেল হাওলাদার ও লামিয়া আক্তার দম্পতির পরিবারে বইছে আনন্দের বন্যা। ছবি : কালবেলা

পাঁচ বছরের দাম্পত্য জীবনে সন্তান না হওয়ায় দুশ্চিন্তায় ছিলেন পটুয়াখালীর বাউফল উপজেলার চাঁদকাঠী গ্রামের বাসিন্দা ব্যবসায়ী সোহেল হাওলাদার ও লামিয়া আক্তার দম্পতি। সে দুশ্চিন্তা ঘুচিয়ে তাদের মুখে হাসি ফুটিয়েছে একে একে পাঁচ নবজাতক।

সোমবার (৬ অক্টোবর) দুপুর ১টার দিকে বরিশাল ডায়াবেটিক হাসপাতালে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন লামিয়া। নবজাতকদের মধ্যে তিনজন ছেলে ও দুজন মেয়ে। এদিকে খবরটি ছড়িয়ে পড়লে বরিশাল ডায়াবেটিক হাসপাতাল এলাকায়ও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নবজাতকদের দেখতে অনেকেই ভিড় করছেন হাসপাতালে।

একই সঙ্গে পাঁচ সন্তানের জন্মদানের খবরে সোহেল মিয়ার উপজেলার শিংহেরাকাঠী গ্রাম ও কেশবপুর ইউনিয়নের চাঁদকাঠী গ্রামের লামিয়ার বাবা ফারুক হাওলাদারের বাড়িতে বইছে আনন্দের বন্যা।

নবজাতকদের মা লামিয়া আক্তার বলেন, পাঁচ বছর আগে আমাদের বিয়ে হয়েছে। কিন্তু সন্তান হচ্ছিল না। এ নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিলাম। পরে গর্ভে সন্তান আসে। পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারি গর্ভে যমজ তিন সন্তান রয়েছে। এতেই খুশি ছিলাম। কিন্তু প্রসবের পর জানতে পেরেছি আমার তিন ছেলে এবং দুই মেয়ে সন্তান হয়েছে।

তিনি আরও বলেন, এটি আমার জন্য অনেক আনন্দের খবর। সবাই দোয়া করবেন আমার পাঁচ সন্তান যেন সুস্থ এবং ভালো থাকে।

একইভাবে এক সঙ্গে পাঁচ সন্তানের বাবা হতে পেরে আনন্দিত সোহেল হাওলাদার। তিনি বলেন, আমি এবং আমার পরিবার অনেক খুশি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ যেন আমার পাঁচ সন্তান এবং ওদের মাকে সুস্থ রাখেন।

বরিশাল ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক ডা. মশিউর রহমান বলেন, মা ও নবজাতক সুস্থ আছে। তাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। একই সঙ্গে পাঁচ সন্তানের জন্মদানের বিষয়টি অনেকটাই বিরল ঘটনা হলেও সবকিছু স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১০

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১১

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১২

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৩

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৪

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৫

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৬

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৭

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৮

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৯

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

২০
X