সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৯:০২ এএম
অনলাইন সংস্করণ

ঝোপে পড়ে থাকা ড্রাম খুলতেই দেখা গেল লোমহর্ষক দৃশ্য

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

নারায়ণগঞ্জের ফতুল্লায় মো. নয়ন মিয়া নামের এক যুবকের দুই পা বিচ্ছিন্ন অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে তক্কার মাঠ নন্দনালপুর সড়কের উত্তর শিয়ারচর এলাকার মাওয়া মার্কেটের পেছনের ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নয়ন মিয়া ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পিলকুনি এলাকার মো. সালামের ছেলে।

জানা গেছে, তক্কার মাঠ নন্দনালপুর সড়কের উত্তর শিয়ারচর এলাকার মাওয়া মার্কেটের পেছনে নির্জন ঝোপের ভেতরে একটি ড্রাম পড়ে ছিল। স্থানীয়রা ড্রামটি দেখতে পেয়ে সন্দেহ হলে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ড্রামটি খুললে নয়নের দুই পা বিচ্ছিন্ন অর্ধগলিত মরদেহ দেখতে পায়।

ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) রেহানুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ড্রামের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। তাকে হত্যার পর দুই পা কেটে ফেলা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে কয়েকদিন আগে অন্য কোথাও হত্যা করে মরদেহ এখানে ফেলা হয়েছে।

ফতুল্লা থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, হত্যাকাণ্ডটি পরিকল্পিত মনে হচ্ছে। নিহত নয়ন দুটি বিয়ে করেছিলেন। তার দ্বিতীয় স্ত্রীর পরকীয়ার জের ধরে অজ্ঞাত দুষ্কৃতকারীরা তাকে হত্যা করে মরদেহ গুম করার চেষ্টা করেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বোচ্চ ব্যবধানে জয়েও লাভ হলো না, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১০

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১১

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১২

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১৩

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১৪

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১৫

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১৬

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৭

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১৮

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১৯

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

২০
X