সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

কালবেলার সংবাদের পর স্বপ্নের রঙিন ঘরে শাহারবানু

স্বপ্নের রঙিন ঘর ও শাহারবানু। ছবি : কালবেলা
স্বপ্নের রঙিন ঘর ও শাহারবানু। ছবি : কালবেলা

চাল ফুটো টিনের জীর্ণ ঘরে বাস করছিলেন স্বজনহীন বিধবা শাহারবানু (৬৫)। অন্যের বাড়িতে চেয়ে খেয়ে-না খেয়ে দিন কাটছিল তার। শাহারবানুর জীবনকাহিনি নিয়ে কালবেলায় সংবাদ প্রচারিত হয়। এর ৫ দিন পরে স্বপ্নের রঙিন ঘর পেলেন তিনি।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার একডালা গ্রামে শাহারবানুকে নতুন ঘরসহ অন্যান্য সামগ্রী হস্তান্তর করেন সমাজকর্মী মামুন বিশ্বাস।

ঘরের সঙ্গে টয়লেট, টিউবওয়েল, খাট, লেপতোশক, শাড়ি, খাদ্যসামগ্রীসহ নগদ টাকাও তুলে দেন। এ সময় সঙ্গে স্বেচ্ছাসেবক ইসমাইল হোসেন, আব্দুর রহিম, কালবেলার সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

ঘর পেয়ে শাহারবানু বলেন, ‘আপনেরা রিপোর্ট কইর‌্যা আমার সব কাজ আগাইছেন। মামুন ভাই ঘর দিলো। ঘর-দরজা, টিউবওয়েল, টয়লেট, খাট, বিছানা, চাল সব কিছু দিছে। আমি তার জন্য দোয়া করি। যারা নিউজ করছে তারা আইস্যা আমার যে উপকার করল, আল্লাহ যেন সবাইকে ভালে রাখে। আমার আত্মীয়-স্বজন ছওয়াল-পাল কিছু ছিল না। আপনারাই আমার সব। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন পড়ি। আমি আপাগোরে জন্য দোয়া করমু।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কী সর্বাত্মক যুদ্ধে জড়াবে

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১০

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১১

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৩

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৪

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৫

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৬

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৭

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৮

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১৯

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২০
X