নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

শুল্ক ফাঁকি দিয়ে আমদানিকালে ৭৫ হাজার কেজি সুতা জব্দ

বিভাগীয় কর্মকর্তার কার্যালয়, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট নরসিংদী বিভাগ। ছবি : সংগৃহীত
বিভাগীয় কর্মকর্তার কার্যালয়, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট নরসিংদী বিভাগ। ছবি : সংগৃহীত

নরসিংদীতে শুল্ক ফাঁকি দিয়ে সুতা আমদানির সময় ৭৫ হাজার কেজি সুতা জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট নরসিংদী বিভাগ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোরে সদর উপজেলার মাধবদী গরুর হাট ও আশপাশের এলাকা থেকে এসব সুতা জব্দ করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট নরসিংদী অফিসের একজন কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে মাধবদী এলাকায় একটি চক্র শুল্ক ফাঁকি দিয়ে নিয়মিতভাবে বিপুল সুতা আমদানি করে আসছে। এতে সরকার প্রতি মাসে লাখ লাখ টাকা রাজস্ব হারাচ্ছে। চক্রটির গতিবিধি নরসিংদী কাস্টমস বিভাগের নজরদারিতে ছিল।

তিনি জানান, এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সদর উপজেলার মাধবদী গরুর হাট-সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সুতাভর্তি ৯টি কাভার্ডভ্যান আটক করে প্রায় ৭৫ হাজার কেজি সুতা জব্দ করা হয়।

তিনি আরও জানান, কাস্টমস আইনের আওতায় জব্দ করা সুতা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিতে চাইলে প্রতি কেজিতে ৫ টাকা হারে শুল্ক এবং সমপরিমাণ জরিমানা সরকারি কোষাগারে জমা দিতে হবে। জব্দ করা সুতাগুলো বর্তমানে কাস্টমস বিভাগের হেফাজতে একটি নিরাপদ গুদামে রাখা হয়েছে।

এ বিষয়ে জানতে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট নরসিংদী বিভাগীয় কর্মকর্তা রবীন্দ্র কুমার সিংহের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তা রিসিভ হয়নি। এমনকি অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১০

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

১১

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১২

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১৩

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১৪

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৫

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৬

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৭

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৯

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

২০
X