লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ১০:২৩ এএম
অনলাইন সংস্করণ

যুবদল নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

সাড়ে তিন কিলোমিটার ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করেছেন যুবদলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
সাড়ে তিন কিলোমিটার ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করেছেন যুবদলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

লালমনিরহাটের বিভিন্ন উপজেলার ক্ষতিগ্রস্ত গ্রামীণ পাকা ও কাঁচা রাস্তা সংস্কারে কাজ করছেন স্থানীয় যুবদলের নেতাকর্মীরা। তাদর মাসব্যাপী চলা ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কারকাজ এখন ছড়িয়ে পড়েছে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়।

শনিবার (১১ অক্টোবর) আদিতমারী উপজেলা শহর থেকে মহিষখোঁচা ইউনিয়নের মহিষখোঁচা বাজার পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করেছেন যুবদলের নেতাকর্মীরা।

জানা গেছে, জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান ও সদস্য সচিব হাসান আলীসহ দলের নেতৃত্বে একমাস আগ থেকে নেতাকর্মীরা নিজ উদ্যোগে এবং নিজেরাই শ্রম দিয়ে ভেঙে যাওয়া ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার শুরু করেন। তারা ইটের খোয়া, বালু ও মাটি ফেলে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো সংস্কার করছেন।

সংস্কারে সাধারণ মানুষের চলাচলের ভোগান্তি লাঘব হওয়ায় এলাকার মানুষের প্রশংসায় ভাসছেন স্থানীয় যুবদলের নেতাকর্মীরা। ইতোমধ্যে তারা জেলার ২০টি ইউনিয়নের বিভিন্ন ক্ষতিগ্রস্ত পাকা ও কাঁচা রাস্তা সংস্কার, রাস্তার ধারে বৃক্ষরোপণ ও আগাছা পরিষ্কার করে প্রশংসা কুড়িয়েছেন এলাকাবাসীর।

আর জানা গেছে, আদিতমারী উপজেলা শহর থেকে মহিষখোঁচা ইউনিয়নের মহিষখোঁচা বাজার পর্যন্ত সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বড় বড় গর্তে পরিণত হয়। চলাচলের অযোগ্য হয়ে পড়ে উপজেলার গুরুত্বপূর্ণ এ সড়কটি। ইউনিয়নের সঙ্গে উপজেলার সংযোগ স্থল সড়কটি দিয়ে স্কুল-কলেজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রায় ৩০ হাজার মানুষ চলাচল করে। জনগণের দুর্ভোগ কমাতে নিজ অর্থায়নে নিজেরাই শ্রম দিয়ে ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার করেন তারা।

কলেজছাত্রী কাকলী রানী বলেন, আমাদের স্কুলে যাওয়ার এটিই একমাত্র রাস্তা। শুষ্ক মৌসুমে চলাচল করতে পারলেও বর্ষাকালে রাস্তাটিতে কাদা জমে থাকে। সাইকেল চালানো দূরের কথা পায়ে হেঁটেও চলাচল করা যায় না। অনেকবার পা পিছলে কাদায় পড়ে বই খাতা নষ্ট হয়েছে। রাস্তা সংস্কার হওয়ায় খুব খুশি।

স্থানীয় বাসিন্দা হোসেন মিয়া বলেন, গত বন্যায় উপজেলার বিভিন্ন পাকা ও কাঁচা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তাগুলোর বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে গর্ত। এসব গর্তে রিকশা, ভ্যান, সাইকেল ও মোটরসাইকেল পড়ে ঘটছে নানা দুর্ঘটনা। রাস্তা সংস্কার করায় যুবদলের যুবকদের ধন্যবাদ জানাই।

আরেক স্থানীয় বাসিন্দা হযরত আলী বলেন, বৃষ্টির পানি নেমে যাওয়ার সময় রাস্তাগুলোর বেশিরভাগ অংশই ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। চরম ভোগান্তিতে পড়েন গ্রামবাসী। সড়ক সংস্কার হওয়ায় যুবদলের নেতাকর্মীদের ধন্যবাদ জানাই।

লালমনিরহাট জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় বন্যাপরবর্তী রাস্তা মেরামত ও পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ ও নিজেদের অর্থ দিয়ে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারকাজ করছেন। মাসব্যাপী তাদের এ জনহিতকর কাজ চলমান থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১০

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১১

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১২

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৩

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৪

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৫

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৬

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৭

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৮

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৯

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

২০
X