মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ, ৩ দিন পর লাশ উদ্ধার

রাসেল খান। ছবি : সংগৃহীত
রাসেল খান। ছবি : সংগৃহীত

নৌপুলিশের স্পিডবোটের ধাওয়ায় নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজের তিন দিন পরে রাসেল খানের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৮টার দিকে তেঁতুলিয়া নদীর চন্দ্রদ্বীপের বাতির খাল পয়েন্ট থেকে স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়।

এর আগে নদীতে স্রোতের কারণে দীর্ঘসময় উদ্ধার অভিযান চালিয়েও ব্যর্থ হয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ। রাসেল (৩৫) উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড়ডালিমা গ্রামের ইউসুফ খানের ছেলে। পেশায় তিনি একজন দর্জি ছিলেন।

জানা গেছে, শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে রাসেল ট্রলারযোগে প্রতিবেশী তিন বন্ধুর সঙ্গে ইলিশ মাছ কিনতে যান। এ সময় নৌপুলিশের স্পিডবোটের ধাওয়ায় তেঁতুলিয়া নদীর কচুয়া-ডালিমা পয়েন্টে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন তিনি।

স্থানীয়রা জানান, নিষেধাজ্ঞার মধ্যে কম দামে ইলিশ মাছ কিনতে ট্রলারযোগে রাকিব, হাসান ও মাহবুব নামে তিন বন্ধুর সঙ্গে তেঁতুলিয়া নদীতে যান রাসেল। হঠাৎ নদীতে মা ইলিশ রক্ষাকারী নৌপুলিশের অভিযান পরিচালনাকারী টহল টিমের একটি স্পিডবোট ধাওয়া করলে দ্রুত ট্রলার চালিয়েও রক্ষা পায়নি। নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন তিনি।

কালাইয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মামুন জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সঙ্গে পুলিশ উদ্ধার অভিযান চালিয়েও সন্ধান পায়নি। নদীতে স্রোত বেশি ছিল। মা ইলিশ রক্ষাকারী স্পিডবোট দেখে ভয়ে নদীতে লাফিয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

বাউফল থানার ওসি আখতারুজ্জামান সরকার বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে নৌ ফাঁড়ির পুলিশ অবস্থান করছে। স্বজনদের সঙ্গে কথা বলে লাশের ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X