সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০১:৩৭ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০২:১০ পিএম
অনলাইন সংস্করণ

চুরির অভিযোগে আটকদের আনতে গিয়ে পুলিশের গাড়ির চাবি চুরি

পুলিশের পিকআপ ভ্যানের গাড়ির চাবি চুরি। ছবি : কালবেলা
পুলিশের পিকআপ ভ্যানের গাড়ির চাবি চুরি। ছবি : কালবেলা

কুড়িগ্রামের রৌমারীতে সন্দেহভাজন আটক চোর আনতে গিয়ে থানার সরকারি পিকআপ ভ্যানের চাবি চুরি হওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণধরা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা হরিণধরা পূর্বপাড়া গ্রামের কুয়েত প্রবাসী জহিরুল ইসলামের বাড়ি চুরি শেষে আগুন লাগিয়ে দেয় চোর। এ ঘটনায় সোমবার সন্দেহভাজন ৫ জন ব্যক্তিকে চুরির অভিযোগ এনে তাদের আটক করেন ভুক্তভোগী পরিবার। পরে আটকের সংবাদ থানায় দিলে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যান।

এসময় পুলিশের একটি পিকআপ ভ্যানের চাবি চুরি হয়। পরে পিকআপ চালু করতে না পারায় থানার ওসির সরকারি গাড়ি এনে আটকদের থানায় নিয়ে যান।

চাবি চুরি হওয়া পিকআপ ভ্যান দীর্ঘ তিন ঘণ্টা ওই এলাকায় আটকা পড়ে। পরে থানা থেকে লোকজন গিয়ে খোঁজাখুঁজি করে পিকআপের চাবি পাশের একটি জঙ্গল থেকে পায়।

এ বিষয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক কালবেলাকে বলেন, ‘চুরির অভিযোগে সন্দেহভাজন আটকদের আনার সময় দেখতে পায় পিকআপ ভ্যানের চাবি চুরি হয়েছে। পরে অনেক খোঁজাখুঁজি করে ঘটনাস্থলের পাশের জঙ্গল থেকে চাবিটা পাওয়া যায়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদল কর্মীকে কোপানোর প্রতিবাদে ঢাকাগামী বাস চলাচল বন্ধ 

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১০

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১১

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১২

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৩

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৪

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৫

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৬

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৭

এনসিপির ফল উৎসবে হামলা

১৮

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৯

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

২০
X