চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ

গ্রেপ্তার লোকমান হাকিম। ছবি : কালবেলা
গ্রেপ্তার লোকমান হাকিম। ছবি : কালবেলা

চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে লোকমান হাকিম (৩২) নামে এক প্রবাসীর বিরুদ্ধে। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) অভিযুক্ত লোকমান হাকিমকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে র‌্যাব।

এর আগে গতকাল রোববার রাতে নগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার লোকমান কর্ণফুলী থানার চরপাথরঘাটা আজিম পাড়ার বাদশা মিয়ার ছেলে। ধর্ষণের শিকার ওই নারী একজন টেইলার্স কর্মী। ওই নারীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তার পরিচয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

জানা গেছে, গত ২০ নভেম্বর লোকমান দেশে আসেন এবং ২৪ নভেম্বর ভুক্তভোগীকে কক্সবাজার নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করেন। পরে ভুক্তভোগী বিয়ের চাপ দিতে থাকলে পরে কোর্ট ম্যারেজের কথা বলে চান্দগাঁও থানা এলাকায় একটি আবাসিক হোটেলে নিয়ে পুনরায় শারীরিক সম্পর্ক করেন।

এ সময় লোকমান কৌশলে মোবাইলে ভিডিও করে নেন। পরে ভিডিওগুলো ভুক্তভোগীর ইমোতে পাঠিয়ে ১ লাখ টাকা দাবি করে, অন্যথায় ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এ ঘটনায় ভুক্তভোগী চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন জানান, মো. লোকমান হাকিমের সঙ্গে ভুক্তভোগীর সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয়। পরিচয় থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দেশে আসার পর লোকমান ভুক্তভোগীকে কক্সবাজার নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করেন এবং কৌশলে মোবাইলে ভিডিও করে নেন। পরে ভিডিওগুলো ভুক্তভোগীর ইমোতে পাঠিয়ে ১ লাখ টাকা দাবি করে, অন্যথায় ভিডিওগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন লোকমান।

তিনি বলেন, গতকাল নগরীর নতুন ব্রিজ এলাকা থেকে লোকমানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র‌্যাব। গ্রেপ্তারের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১০

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১১

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৪

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৫

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৬

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৭

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৮

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৯

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

২০
X