শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১০:৩৮ এএম
অনলাইন সংস্করণ

নিখোঁজের ১৫ দিন পর মরুভূমিতে মিলল সবুজের মরদেহ

সবুজ মাতুব্বর। ছবি : সংগৃহীত
সবুজ মাতুব্বর। ছবি : সংগৃহীত

সৌদি আরবে নিখোঁজের ১৫ দিন পরে মরুভূমির নির্জন এলাকায় পাথর চাপা দেওয়া সবুজ মাতুব্বরের মরদেহ খুঁজে পেয়েছে সৌদি পুলিশ। সবুজের ব্যবহৃত পোশাক দেখে মরদেহটি সবুজের বলে শনাক্ত করে সৌদিতে থাকা পরিচিতরা।

মাদারীপুরের শিবচর উপজেলার মানিকপুর গ্রামের ভ্যানচালক বাবার একমাত্র ছেলে সবুজ। ভাগ্য পরিবর্তন করতে ধার-দেনা করে প্রবাসে পাড়ি দিয়েছিলেন সবুজ। প্রবাসী জীবনের বছর না যেতে প্রায় ১৫ দিন ধরে নিখোঁজ ছিলেন।

গত সোমবার (১৪ অক্টোবর) সৌদি আরবের আল কাসিম মরুভূমিতে পাথর চাপা দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে সৌদি পুলিশ। ওখানেই একটি কনস্ট্রাকশনের কোম্পানিতে কাজ করতেন সবুজ।

পরিবার জানায়, গত ২৯ সেপ্টেম্বর বাড়িতে বাবা জলিল মাতুব্বরের সঙ্গে সর্বশেষ ফোনে কথা হয়। এ সময় বাড়িতে ১০ হাজার টাকা পাঠানোর কথা বলেন সবুজ। এরপর ১ অক্টোবর টাকা পাঠানোর কথা থাকলে টাকা না পেয়ে ফোন দেন ছেলের কাছে। তবে বন্ধ পাওয়া যায় নম্বর। এরপর আর যোগাযোগ করা সম্ভব হয়নি ছেলের সঙ্গে। এদিকে আল-কাসিম এলাকায় যেখানে থাকতে সবুজ, ওই এলাকার পাশের এক মরুভূমির নির্জন এলাকায় পাথর চাপা দেওয়া মরদেহ খুঁজে পায় সৌদি পুলিশ। ব্যবহৃত পোশাক দেখে মরদেহটি সবুজের বলে শনাক্ত করে সৌদিতে থাকা পরিচিতরা।

পরিবারের দাবি, অসহায় এই পরিবারের পক্ষে খরচ বহন করে সবুজের মরাদেহ দেশে আনা সম্ভব নয়। তাই সরকারের কাছে তাদের চাওয়া মরদেহটি যেন সরকারি খরচে দ্রুত দেশে আনা হয় এবং প্রকৃত রহস্য উদ্ঘাটন করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান জানান, পরিবারের পক্ষ হতে আমাদের এখনো জানায়নি, তবে বিষয়টি খুবই দুঃখজনক। আশা করি, উপজেলা প্রশাসন হতদরিদ্র পরিবারটির সব সময় পাশে থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১০

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১১

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১২

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৩

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৪

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৫

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৬

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৭

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৮

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৯

ব্রাজিলের সামনে এবার মিসর

২০
X