মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই : আইনুল হক

শোভাযাত্রায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
শোভাযাত্রায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ভিপি আইনুল হক বলেছেন, দেশ গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা দিয়েছেন। ৩১ দফার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে রায়গঞ্জ উপজেলায় ৩১ দফার প্রচারণার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আইনুল হক বলেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের মানুষ ভোট দিতে পারেনি। আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। গ্রামে গ্রামে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, বিগত সরকারের রোষানলে পড়ে অনেকবার জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছি। আমি সব সময় দলের জন্য, মানুষের জন্য কাজ করেছি। দল অবশ্যই আমাকে মনোনয়ন দেবে, আর মনোনয়ন পেলে শতভাগ জয়ের মাধ্যমে রায়গঞ্জ-তাড়াশের উন্নয়নে কাজ করব।

৩১ দফার প্রচারণা শেষে একটি শোভাযাত্রা বের করে নেতাকর্মীরা। প্রায় হাজারখানেক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রাটি চান্দাইকোনা থেকে রায়গঞ্জ উপজেলা চত্বর, সলঙ্গা থানা বাজার এলাকা হয়ে তাড়াশ উপজেলা শহর ঘুরে এসে শেষ হয়। এতে বিএনপি এবং অঙ্গ-সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X