ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বেড়াতে যাওয়ার পথে অপহরণ, চার মাস পর কিশোরীকে উদ্ধার

গ্রেপ্তার সুজন ভূঁইয়া। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার সুজন ভূঁইয়া। ছবি : সংগৃহীত

ফেনীতে নানার বাড়িতে বেড়াতে গিয়ে অপহরণের শিকার কিশোরীকে চার মাস পর উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় অভিযুক্ত সুজন ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ফেনী পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার আসমা আরা জাহান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পিবিআই সূত্রে জানা গেছে, গত ৪ জুন সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ফেনী সদরে নানার বাড়িতে আসার সময় রাস্তা থেকে ভুক্তভোগীকে অপহরণ করা হয়। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে ফেনী বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ দেন। ট্রাইব্যুনাল অভিযোগটি এজাহার হিসেবে রেকর্ড করে পিবিআইকে তদন্তের জন্য দায়িত্ব দেন।

আরও জানা গেছে, দায়িত্ব পাওয়ার পর পিবিআই তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার (১৩ অক্টোবর) কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে লালমাই বাজার থেকে আসামি সুজন ভূঁইয়াকে (৩২) গ্রেপ্তার করা হয়। পরে আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে একইদিন রাতে লালমাইয়ের বাগমারা উত্তর ইউনিয়ন থেকে মামলার ভিকটিমকে (১৫) উদ্ধার করে।

ফেনী পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার আসমা আরা জাহান কালবেলাকে বলেন, এ ঘটনায় আটক আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিমের মেডিকেল পরীক্ষাসহ যাবতীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X