সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ছাত্রদল

কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ফুলেল শুভেচ্ছা জানায় ও কেক কাটে সাতক্ষীরা শহর ছাত্রদল। ছবি : কালবেলা
কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ফুলেল শুভেচ্ছা জানায় ও কেক কাটে সাতক্ষীরা শহর ছাত্রদল। ছবি : কালবেলা

তিন বছর অতিক্রম করে চতুর্থ বর্ষে পদার্পণ করেছে দৈনিক কালবেলা। এ উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সাতক্ষীরা শহর ছাত্রদল।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় শহরের পোলাশপোল এলাকায় কালবেলার সাতক্ষীরা অফিসে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা কালবেলার সাতক্ষীরা প্রতিনিধি গাজী ফরহাদকে ফুলেল শুভেচ্ছা জানান।

এতে উপস্থিত ছিলেন এনটিভির সাতক্ষীরা প্রতিনিধি এসএম জিন্নাহ, সাংবাদিক আমিনুর রহমান, এনপিবি নিউজের মো. হোসেন আলী, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিলসহ অন্য সাংবাদিকরা।

সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলামের নেতৃত্বে উপস্থিত ছিলেন- শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এসকে মাসুদ রায়হান, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি আকবর হোসেন, সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ ছাত্রদলের সদস্য সচিব তামিম রশিদ, শহর ছাত্রদলের আহ্বায়ক সদস্য শরিফুল ইসলাম, আহ্বায়ক সদস্য আরিফুল ইসলাম, আহ্বায়ক সদস্য নয়ন ইসলাম, ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, ২নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাদিম হোসেন, সহসভাপতি বিল্লাল হোসেন, যুগ্ম সম্পাদক আসলাম, ৩নং ওয়ার্ড ছাত্রদলের সহসভাপতি আবির হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য নাফিজ আহমেদ ও ফাহিম, সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের রুবাই, অন্তু ও লিখন, সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের সুমন এবং সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের আরাফাত হোসেন প্রমুখ।

শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলাম বলেন, দৈনিক কালবেলা শুরু থেকেই সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করছে। অল্প সময়ের মধ্যে পাঠকদের আস্থা অর্জন করেছে এই পত্রিকাটি। আমরা আশা করি, কালবেলা আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে।

শেষে কেক কেটে কালবেলার চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১০

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১১

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১২

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৩

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৪

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৫

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৬

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৭

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৮

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৯

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

২০
X