চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০২:৩০ এএম
অনলাইন সংস্করণ

ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নির্বাচনি কাজ করার আহ্বান আমীর খসরুর

চট্টগ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা
চট্টগ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অতীতের ভেদাভেদ ভুলে এবার সবাইকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনি কর্মকাণ্ডে অংশ নিতে হবে। বিএনপির শৃঙ্খলা ও একতাবদ্ধ দলীয় পরিচয় মানুষের কাছে তুলে ধরতে হবে।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম-১০ আসনের ৮ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। নগরীর মেহেদীবাগ এলাকায় নিজ বাসভবনে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু বলেন, ‘নির্বাচনের মাঠে কে কী করেছিল, অতীতে কার সঙ্গে কী হয়েছে— সেসব ভুলে যেতে হবে। সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। কেউ প্রচার চালাবেন, কেউ এজেন্ট হিসেবে কাজ করবেন, কেউ লিফলেট বিতরণ করবেন— প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করবেন। দলের একতাই আমাদের শক্তি।’

তিনি আরও বলেন, ‘ভিন্ন কৌশলে নির্বাচনি মাঠে নামতে হবে। বিএনপিকে বিজয়ী করে দেশনেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে আমরা ইনশাল্লাহ এই নির্বাচনে জয়ী হব।’

সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুস সাত্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন।

সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল হালিম শাহ আলম, কাজী বেলাল, মনজুর আলম, সদস্য আবুল হাসেম, জাহাঙ্গীর আলম দুলাল, কামরুল ইসলাম, মামুনুল ইসলাম হুমায়ুন, মহানগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনি, সহসভাপতি সখিনা বেগম ও জেসমিন খানম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, সদস্য সচিব জমির উদ্দিন নাহিদসহ চট্টগ্রাম-১০ আসনের ৮ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১০

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১১

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১২

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১৩

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৪

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৭

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৮

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৯

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

২০
X