সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১১:০৩ এএম
অনলাইন সংস্করণ

পারমাণবিক প্রকল্পের দোভাষীর মরদেহ উদ্ধার

মৃত আনোয়ার আহমেদ। ছবি : সংগৃহীত
মৃত আনোয়ার আহমেদ। ছবি : সংগৃহীত

ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত দোভাষীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাত ১১টায় ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়ার সাহাপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত দোভাষীর নাম আনোয়ার আহমেদ (৫২)। তিনি চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানার পূর্ব নাসিরাবাদ এলাকার মৃত আব্দুল খালেকের পুত্র। এক বছর ধরে তিনি ঈশ্বরদী উপজেলার দিয়ার সাহাপুরে হাবিবুর রহমান হাবুর বাড়িতে ভাড়া থাকতেন।

এলাকাবাসী জানান, আনোয়ার আহমেদ দীর্ঘ আট বছর ধরে রাশিয়ান কোম্পানি নিকিমথে দোভাষী হিসেবে কাজ করতেন। কিছুদিন আগে তিনি স্ত্রীসহ কয়েকদিনের ছুটিতে নিজ বাড়ি চট্টগ্রাম যান। ১৮ অক্টোবর বিকেলের দিকে স্ত্রীকে চট্টগ্রামে রেখে তিনি একাই দিয়ার সাহাপুরের ভাড়া বাসায় ওঠেন। বাসায় ফেরার পর থেকে রাত হয়ে গেলেও স্ত্রীর সঙ্গে যোগাযোগ না হওয়ায় স্ত্রী রিপা ঈশ্বরদীতে স্বামীর ভাড়া বাসার পাশের বাড়ির গৃহবধূ সাবিনা ইয়াসমিনকে ফোনে স্বামীর খোঁজ নিতে বলেন। পরে সাবিনা ইয়াসমিন ওই দোভাষী আনোয়ার আহমেদের ঘরে গিয়ে দেখতে পান ঘরের ভেতরে মেঝে মোছার কাপড় হাতে তিনি অচেতন অবস্থায় পড়ে আছেন।

এই অবস্থা দেখে তাৎক্ষণিক প্রতিবেশীরা দ্রুত পুলিশে খবর দেন। খবর পেয়ে ঈশ্বরদী থানার এসআই লতিফুর রহমান ঘটনাস্থলে গিয়ে দেখতে পান আনোয়ারের মরদেহ পড়ে আছে। এ সময় মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং লাশ উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ থানায় নিয়ে গিয়ে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুন নুর জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১১

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১২

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৩

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৪

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৫

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৬

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৭

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৮

এনসিপির ফল উৎসবে হামলা

১৯

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

২০
X