সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

দুই শিক্ষার্থীকে নিয়ে অনুষ্ঠানে যাচ্ছিলেন শিক্ষক, পথে গেল প্রাণ

নিহত এস এম ইব্রাহিম শেখ। ছবি : সংগৃহীত
নিহত এস এম ইব্রাহিম শেখ। ছবি : সংগৃহীত

ফরিদপুরের সালথায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে এস এম ইব্রাহিম শেখ নামের এক শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

রোববার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নে ফুকরা ঈদগাহ এলাকায় সালথা-সোনাপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষক ইব্রাহিম শেখ (৪৫) সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামের মো. আব্দুর রব শেখের ছেলে। তিনি যোগাড়দিয়া উচ্চ-বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

যোগাড়দিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস বলেন, রোববার সকালে শিক্ষক ইব্রাহিম স্কুলের দুই শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল চালিয়ে উপজেলা সদরে একটি প্রোগ্রামে যাচ্ছিলেন। পথে সালথা-সোনাপুর সড়কের ফুকরা ঈদগাহ এলাকায় তার মোটরসাইকেলটি পৌঁছালে আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।

তিনি আর বেলেন, এতে উভয় মোটরসাইকেলে থাকা চারজন আহত হন। পরে সালথা ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিক্ষক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন৷ আহত অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সালথা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো.শাহিনুল ইসলাম কালবেলাকে বলেন, হাসপাতালে আনার আগেই ওই শিক্ষক মারা গেছেন। গুরুতর আহত একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সালথা থানার ওসি মো. আতাউর রহমান কালবেলাকে বলেন, দুই মোটরসাইকেলের সংঘর্ষে শিক্ষক ইব্রাহিম মারা গেছেন। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া, দলিল লেখক গ্রেপ্তার

এনপলি গ্রুপের বার্ষিক পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

গণতন্ত্রে জবাবদিহি অনির্দিষ্টকাল এড়িয়ে যাওয়া যায় না: শশী থারুর

বিশ্বকাপের পর নীরব মেসি, তার শেষ ম্যাচ নিয়ে মুখ খুললেন পারেদেস

দেশের ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ

প্রেমিকের মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন অথৈ

অপূর্ণ প্রেম নিয়ে মুখ খুললেন শাকিব খান

গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ 

বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে

মালদ্বীপ পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

১০

৫ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে: বিদ্যুৎমন্ত্রী 

১১

বাকি ২ দাবিও মেনে নেওয়ার আশ্বাস সরকারের, আন্দোলন স্থগিতের আভাস

১২

আশুলিয়ায় ফিল্মি স্টাইলে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, জিম্মি উদ্ধার

১৩

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ খসে পড়ছে পলেস্তারা

১৪

দেশে কার্যক্রম শুরু করল ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

১৫

আকিজ এভিয়েশনের বাণিজ্যিক হেলিকপ্টারের পরিষেবা চালু

১৬

২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য বিশেষ সুবিধা

১৭

ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে ৪০, এক দিনে হাসপাতালে ভর্তি ৪৩৯

১৮

হাত জোড় করে শিক্ষক বললেন, ‘তোমরা আমার ক্ষতি করো না’

১৯

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

২০
X