মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত যুবকের দেহ

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

চট্টগ্রামের মিরসরাইয়ে সোনার বাংলা ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) রাতে বারইয়ারহাট কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। তার পরনে কালো রঙের ট্রাউজার এবং গায়ে ফুলহাতা চেক শার্ট রয়েছে।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার রাতে বারইয়ারহাট কলেজ গেট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। ট্রেনে কাটা পড়ে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে গেছে। তবে স্থানীয়রা বলছেন, যুবকটি আত্মহত্যা করেছে।

তিনি আরও বলেন, খবর পেয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার দুপুরের উপজেলার দক্ষিণ সোনাপাহাড় এলাকার ডাউন লেনে আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে খতিজা বেগম নামে এক নারীর মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে আইনিপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১০

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১১

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৩

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৪

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৫

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৬

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৭

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৮

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৯

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

২০
X