চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৩:২৫ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

গোখরার ছোবলে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

প্রতীকী ছবি : সংগৃহীত
প্রতীকী ছবি : সংগৃহীত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের চর অমরাপুর গ্রামে গোখরার ছোবলে আসমা বেগম (৫২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যার দিকে নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আসমা বেগম তিন মেয়ের জননী। মেয়েদের সবাই বিবাহিত এবং স্বামীর সঙ্গে তিনি গ্রামের বাড়িতে থাকতেন। ঘটনার সময় স্বামী মোকলেছ ফকির চরে কৃষি কাজে ছিলেন।

নিহত আসমা বেগমের স্বামী মোকলেছ ফকির জানান, সন্ধ্যায় বাড়িতে একা থাকা অবস্থায় মুরগি ধরে খাঁচায় দেওয়ার সময় রান্নাঘরের পাশে খড়ের ভেতর থেকে প্রায় ৪-৫ ফুট লম্বা একটি গোখরা সাপ উঠে এসে তার স্ত্রীর ডান হাতে ছোবল দেয়। তখন বাড়িতে কেউ ছিল না। প্রতিবেশী পুরুষ ও আত্মীয়রা সবাই মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন।

স্থানীয়রা জানান, সাপের কামড়ের পর এক হিন্দু প্রতিবেশী তাকে স্থানীয় হাজীগঞ্জ বাজারের কাছে এক ওঝার কাছে নিয়ে যান।

নিহতের মেয়ের জামাই মোস্তফা জামান জানান, সন্ধ্যা ৬টা ৩ মিনিটে সাপে কাটার খবর পান তিনি। তাৎক্ষণিকভাবে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফোন করে ভ্যাকসিনের খোঁজ নেন। ভ্যাকসিন মজুত আছে নিশ্চিত হয়ে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন।

তিনি আরও জানান, স্থানীয়দের সহায়তায় রোগীকে উদ্ধার করে ওঝার বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চরভদ্রাসন হাসপাতালে পৌঁছায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাপে কামড়ের প্রায় এক ঘণ্টার মধ্যেই তার মৃত্যু হয়।

চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. হাবিবা জানান, হাসপাতালে আনার পর রোগীর স্বজনরা জানান তাকে বিষধর সাপ কামড়েছে। তবে রোগীকে হাসপাতালে আনতে দেরি হয়ে যায়। রোগীর পালস ও ইসিজি পরীক্ষা করে দেখা যায়, তিনি ইতোমধ্যেই মৃত্যুবরণ করেছেন।

পরে হাজীগঞ্জ মাদ্রাসা কবরস্থানে আসমা বেগমের দাফন সম্পন্ন হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১০

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১১

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১২

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১৩

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১৪

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১৫

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৬

আ.লীগ নেতা কারাগারে

১৭

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৮

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৯

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

২০
X