রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৬:৩৮ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ব্যবসায়িক পার্টনারের বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ

রাজশাহীতে ব্যবসায়িক পার্টনারদের বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
রাজশাহীতে ব্যবসায়িক পার্টনারদের বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

রাজশাহীতে ব্যবসায়িক পার্টনারদের বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। রোববার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে নগরীর এএইচ টাওয়ারে এক সংবাদ সম্মেলনে দুই ভুক্তভোগী এমন অভিযোগ করেন।

ভুক্তভোগী দুই ব্যবসায়ী হলেন আতিয়ার রহমান ও ওয়াসিফ ইকবাল হোসাইন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আতিয়ার রহমান বলেন, ‘আমরা সরল বিশ্বাসে কয়েকজন পার্টনারের সঙ্গে ব্যবসা করতাম। আবু তাহের, রুবেল হোসেন, সালাউদ্দিন রানা, মোহাইমিন আল রাজী, রিয়াজুল ইসলাম, একেএম রাশেদুল করিম সোহেল, ইমাম গাজ্জালী রনি, জাহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম ও শরিফুল ইসলাম— তারা সবাই ব্যবসায় জড়িত ছিলেন।’

তিনি বলেন, ‘আমরা রেস্টুরেন্ট, গৃহসেবা ও ই-কমার্স ব্যবসা করতাম। ব্যবসার উন্নতির কথা বলে গত ১ জুন এসএম আশরাফুল ইসলাম (বার্ড) ও শরিফুল ইসলাম (সোহাগ) আমাদের কাছ থেকে চেক নেয়।’

তার অভিযোগ, ‘তারা ১৩টি ফাঁকা চেক, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র নেয়। ফেরত দেওয়ার কথা বললেও এখনো ফেরত দেয়নি।’

আতিয়ার বলেন, ‘এখন তারা আমাদের কাছে ১ কোটি টাকা চাঁদা দাবি করছে। নিয়মিত প্রাণনাশের হুমকি দিচ্ছে। ফাঁকা চেকে যে কোনো অঙ্ক বসিয়ে মামলা করার ভয় দেখাচ্ছে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরেক ভুক্তভোগী ওয়াসিফ ইকবাল হোসাইন বলেন, ‘১৩টি চেক প্রথমে বার্ডের কাছে ছিল। পরে সেগুলো বিভিন্ন মানুষের হাতে ছড়িয়ে পড়ে।’

তিনি আরও বলেন, ‘অপরিচিত নাম্বার থেকে নিয়মিত ফোন আসছে। আমাদের কাছে চাঁদা দাবি করা হচ্ছে এবং ভয়ভীতি দেখানো হচ্ছে।’

এ বিষয়ে জানতে চাইলে এসএম আশরাফুল ইসলাম বার্ড ও শরিফুল ইসলামকে ফোন করা হয়। তবে তারা কল রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১০

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১১

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১২

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৩

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৪

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৫

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৬

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৭

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৮

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৯

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

২০
X