কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে : ফারুক

ফুলবাড়িয়া উপজেলা ও পৌর শাখার তাঁতী দলের নবগঠিত কমিটির পরিচিত সভা। ছবি : কালবেলা
ফুলবাড়িয়া উপজেলা ও পৌর শাখার তাঁতী দলের নবগঠিত কমিটির পরিচিত সভা। ছবি : কালবেলা

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক বলেছেন, আগামীতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে কৃষকদের জন ফার্মার্স কার্ড, প্রত্যেক পরিবারে ফ্যামিলি কার্ড, এক কোটি বেকারদের কর্মসংস্থান তৈরি হবে। এজন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিজয় করতে হবে।

রোববার (১৯ অক্টোবর) বিকেলে ফুলবাড়িয়া উপজেলা ও পৌর শাখার তাঁতীদলের নবগঠিত কমিটির পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আখতারুল আলম ফারুক বলেন, একসময় এ দেশ তাঁতশিল্পের জন্য বিখ্যাত ছিল। আগামীতে বিএনপি ক্ষমতা গেলে তাঁতশিল্পের সাথে সংশ্লিষ্টদের কর্মসংস্থান তৈরি এবং হারানো তাঁতশিল্পের বিকাশের জন্য জনগণের ভোটে এমপি নির্বাচিত হলে জাতীয় সংসদ এই বিষয় তিনি এবং তার দল জাতীয় সংসদে কার্যকর ভূূমিকা রাখবে বলে জানান তিনি।

ফুলবাড়িয়া উপজেলা তাঁতী দলের আহ্বায়ক মো. হারুন-অর রশিদ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানের আরও বক্তব্য দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা তাঁতী দলের সভাপতি ডা. রুহুল আমিন, সাধারণ সম্পাদক জিয়াউর হাসান মাসুদসহ ফুলবাড়িয়া উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গসহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে খাবার খাইয়ে বাড়ি ফেরা হলো না শহিদুলের

শাফিন আহমেদের প্রয়াণদিবসে মাইলসের আবেগঘন শ্রদ্ধা

বিশ্বকাপের পরই নতুন কোচের নাম ঘোষণা দিল জার্মানি

পদত্যাগের পর সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি গণঅধিকারের নেতার

ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের হুমকি দিলেন ট্রাম্প, পাল্টা জবাব তেহরানের

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

ফেসবুকে ভাইরাল রাষ্ট্রপতির পদত্যাগপত্র

এশিয়ান গেমসে সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে কী আছে?

‘মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যান’ সাহাবুদ্দিন

১০

বৃষ্টি উপেক্ষা করে আতিফের কনসার্টে হাজারো দর্শক

১১

দড়ি দিয়ে বেঁধে দুই কুকুরকে পিটিয়ে হত্যা

১২

ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৩

বিয়ের পিঁড়িতে বসলেন নাহিদ রানা

১৪

মূল্যবান ধাতুর বিশ্ববাজারে মিশ্র প্রবণতা, বেড়েছে রুপা ও প্লাটিনামের দাম

১৫

সাহাবুদ্দিনের পদত্যাগ, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন কে?

১৬

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৭

গাজার পক্ষে অবস্থানের জেরে প্রাণনাশের হুমকি পাচ্ছেন মামদানি ও তার স্ত্রী

১৮

ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, বাঁশের মাচায় মিলল মরদেহ

১৯

সংবাদ সম্মেলনে আসছেন স্পিকার

২০
X