গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:১২ এএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে পদ্মায় ধরা পড়ল ২৬ কেজির বাগাড়

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা পড়া ২৬ কেজির বাগাড় মাছ। ছবি : কালবেলা
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা পড়া ২৬ কেজির বাগাড় মাছ। ছবি : কালবেলা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর বাহিরচর দৌলতদিয়ায় জেলেদের জালে ২৬ কেজি ওজনের বিপন্ন বাগাড় মাছ ধরা পড়েছে। মাছটি বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে নিলামের মাধ্যমে দৌলতদিয়া ফেরিঘাটে বিক্রি হয়।

স্থানীয় মাছ ব্যবসায়ী মাসুদ মোল্লা বাগাড়টি ২৯ হাজার টাকায় কিনে ফেরিঘাটে তার আড়তঘরে রেখে দেন। তিনি পরে এটিকে আবার বিক্রি করবেন।

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকা অনুযায়ী বাগাড় মাছ লাল তালিকাভুক্ত মহাবিপন্ন প্রাণী। তবু দেশে অবাধে মাছটি শিকার ও বিক্রি করছেন জেলেরা।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তৎপরতা নেই। মোবাইল ফোনে রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, ‘বাগাড় মাছ নিষিদ্ধ কোনো প্রাণী না। জেলেরা বাগাড় মাছ শিকার করবে, খাবে এটাই তো স্বাভাবিক। নিষিদ্ধের ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই।’

রাজবাড়ী জেলা সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (রেঞ্জার) হুমায়ুন কবির বলেন, ‘বন সংরক্ষণ অধিদপ্তরের প্রকৃতি নিয়ে কাজ করে যে বিভাগ, তাদের প্রধান কার্যালয় খুলনায় অবস্থিত। যে কারণে তারা মাঝেমধ্যে বাগাড় ধরার খবর পেলেও সেখান থেকে কিছুই করতে পারেন না।’

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১০

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১১

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১২

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

১৩

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১৫

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১৬

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৭

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৮

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১৯

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

২০
X