শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৩:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

এক রাতে ১৬ কবরের কঙ্কাল চুরি

সিরাজগঞ্জের শাহজাদপুরে কবরস্থান থেকে মানবকঙ্কাল চুরি। ছবি : কালবেলা
সিরাজগঞ্জের শাহজাদপুরে কবরস্থান থেকে মানবকঙ্কাল চুরি। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের শাহজাদপুরে কবরস্থান থেকে ১৬টি মানবকঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। চুরি করার পর দুর্বৃত্তরা ট্রাউজার, গেঞ্জি এবং কবর খোঁড়ার যন্ত্র রেখে যায়। তবে এ ঘটনায় কাউকে শনাক্ত করা যায়নি।

গত সোমবার (২০ অক্টোবর) রাতে উপজেলার বেলতৈল ইউনিয়নের কুঠি সাতবাড়িয়া কবরস্থান থেকে এসব কঙ্কাল চুরির ঘটনা ঘটে। এদিকে ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয়রা কবরস্থানে এসে ভিড় করছেন।

বুধবার সরেজমিনে গেলে এলাকাবাসী ও কবরস্থান পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে স্থানীয় মসজিদের মুসল্লিরা ফজরের নামাজ শেষে কবরস্থানে গেলে বেশকিছু কবরের মাটি আলগা দেখতে পায়। পরে উৎসুক মুসল্লিরা কাছে গেলে দেখতে পান কবরগুলো থেকে কঙ্কাল নিয়ে গেছে।

কবরস্থানের কঙ্কাল চুরির ঘটনায় স্বজন ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় স্কুল শিক্ষক ছানোয়ার হোসেন । তিনি বলেন, ‘যেসব কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে, সেখানে গত ১ থেকে দেড় বছরের মধ্যে মৃত মানুষকে কবর দেওয়া হয়েছিল।’

কবরস্থান পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ খোকন সরকার, সদস্য গোলজার হোসেন এবং কবরস্থানের পাশের বাড়ির মুসল্লি আব্দুস ছামাদ জানান, গত সোমবার রাতে কোনো একসময় দুর্বৃত্তরা কবরস্থানে ঢুকে কঙ্কাল নিয়ে যায়। পরদিন সকালে মুসল্লিদের মাধ্যমে জানাজানির পর ১৬টি কবর খোঁড়া অবস্থায় দেখা যায়।

তারা আরও জানান, এসব কবর পরীক্ষা করে দেখা যায় মাথা থেকে কোমর পর্যন্ত কঙ্কাল নিয়ে গেছে। পরদিন স্থানীয়দের মাধ্যমে খুঁড়ে রাখা কবরগুলোতে নতুন করে মাটিচাপা দেওয়া হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছলাম আলী বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১০

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১১

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১২

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৩

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৪

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৫

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৬

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

১৭

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৮

সীমান্তবর্তী ১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

১৯

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

২০
X