সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে সিরাজগঞ্জ

কুয়াশাচ্ছন্ন সিরাজগঞ্জ। ছবি : কালবেলা
কুয়াশাচ্ছন্ন সিরাজগঞ্জ। ছবি : কালবেলা

সকাল থেকে নেই সূর্যের দেখা, হিমেল বাতাসের সঙ্গে বইছে ঘন কুয়াশা। তার ওপর মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় প্রচণ্ড শীতে কাঁপছে যমুনাপাড়ের জেলা সিরাজগঞ্জ।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে কুয়াশার চাদরে ঢাকা রয়েছে সিরাজগঞ্জ শহরসহ জেলার সব প্রত্যন্ত অঞ্চল। দুপুর গড়ালেও উঁকি দেয়নি সূর্যের আলো। নিম্ন আয়ের কর্মজীবী মানুষের স্বাভাবিক কাজকর্মে নেমে এসেছে স্থবিরতা।

জেলার বাঘাবাড়ি ও তাড়াশ আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বুধবার সকালে দুটি উপকেন্দ্রেই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এদিকে জেলা শহরে একাধিক গরম কাপড় পরে জীবিকার সন্ধানে নামতে দেখা গেছে শ্রমজীবী মানুষকে। স্বাভাবিক দিনের থেকে জনসমাগম কম থাকায় রিকশাচালকদের শীতের কাপড় জড়িয়ে বসে থাকতে দেখা গেছে।

কয়েকজন রিকশাচালক বলেন, সকাল থেকে কুয়াশার কারণে শহরে লোকজন কম। পেটের দায়ের রিকশা নিয়ে বের হলেও আয়-রোজগার নেই বললেই চলে। শীতের কারণে রিকশায় কেউ উঠতে চায় না।

বাঘাবাড়ি আবহাওয়া অফিসের কর্মকর্তা মোস্তফা কামাল জানান, আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলিসিয়াস। যেটা চলতি মৌসুমের সর্বনিম্ন।

অপরদিকে তাড়াশ কৃষি আবহওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটি তাড়াশে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

তিনি বলেন, কুয়াশার সঙ্গে সঙ্গে উত্তরীয় বাতাস বয়ে চলার কারণে শীতের অনুভূতিটা বেশি মনে হচ্ছে। এমন অবস্থা আরও দুই থেকে তিন দিন থাকতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X