পাবনা প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৯:১৮ এএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ১০:২১ এএম
অনলাইন সংস্করণ

সাতসকালে ঝরল স্কুলশিক্ষার্থীসহ ৩ প্রাণ

ট্রাকের ধাক্কায় সড়কে পিষে গেছে ভ্যানটি। ছবি : সংগৃহীত
ট্রাকের ধাক্কায় সড়কে পিষে গেছে ভ্যানটি। ছবি : সংগৃহীত

পাবনা সদরে ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ঢাকা-পাবনা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

রোববার (২৬ অক্টোবর) সকালে সদরের গয়েশপুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহতরা হললেন- পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী তাসমিয়া আক্তার, পঞ্চম শ্রেণির ছাত্র আবু তোহা ও ভ্যানচালক আকরাম হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে দুজন শিক্ষার্থী নিয়ে একটি ভ্যান দাঁড়িয়ে ছিল। এ সময় পাবনামুখী একটি বাঁশবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। ট্রাকের নিচে চাপা পড়ে ভ্যানচালকসহ ওই দুই শিক্ষার্থী ঘটনাস্থলেই প্রাণ হারান।

মাধপুর হাইওয়ে থানার ওসি মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে একটি অটোভ্যানকে বাঁশবোঝাই একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যানটি উল্টে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দিলে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।

তিনি আরও বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছেন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১০

আজকের নামাজের সময়সূচি

১১

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১২

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১৪

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১৫

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১৬

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১৮

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১৯

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

২০
X