মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

যশোরে আমনের বাম্পার ফলনের আশা

মাঠ পরিদর্শন করেন কৃষিবিদ শারমিন শাহানাজ ও তবিবুর রহমান। ছবি : কালবেলা
মাঠ পরিদর্শন করেন কৃষিবিদ শারমিন শাহানাজ ও তবিবুর রহমান। ছবি : কালবেলা

যশোরের মনিরামপুর উপজেলায় কিছুদিনের মধ্যেই রোপা আমন ধান কাটা শুরু হবে। এবার ধানের ফলন দেখে কৃষকের মুখে হাসি ফুটছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর আমন ধানের লক্ষ্যমাত্রা ছিল ২২ হাজার ৫৮০ হেক্টর জমিতে। আবাদ হয়েছে ২০ হাজার ৬০৫ হেক্টর জমিতে।

উফশী জাতের ধানের আবাদ হয়েছে ১৮ হাজার ৫০৪ হেক্টর জমিতে, হাইব্রিড জাতের আবাদ হয়েছে ২ হাজার ৫ হেক্টর জমিতে এবং স্থানীয় জাতের আবাদ হয়েছে ৯৬ হেক্টর জমিতে।

উপজেলার মুন্সীখানপুর গ্রামের কৃষকরা জানান, এ বছর ধানের ভালো ফলন আশা করছি। কৃষি বিভাগ নানাভাবে সহযোগিতা করেছে।

উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. তবিবুর রহমান বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় আমনের বাম্পার ফলন আশা করা হচ্ছে। কৃষকদের জন্য পরামর্শমূলক চিত্র প্রদর্শনী, পোকা-মাকড় রোধে আলোক ফাঁদ, লিফলেট বিতরণ, কৃষক সমাবেশ, কৃষক পথসভা ও গ্রুপ মিটিং করা হয়েছে।

তিনি বলেন, এ বছর মাঠে রোগ ও পোকা মাকড়ের আক্রমণ নেই। যার ফলে আমনের বাম্পার ফলন হয়েছে এবং কৃষকরা খুশি।

মনিরামপুর উপজেলা অতিরিক্ত কৃষিবিদ শারমিন শাহানাজ বলেন, উপজেলায় রোপা আমন ধানের ফলন বেশ ভালো। এবার ধানের বাজারও চড়া। এমন দাম পেলে আগামীতে ধানচাষে কৃষক আরও উৎসাহী হবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১০

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১১

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১২

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৩

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৪

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৫

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৬

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৭

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৮

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৯

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

২০
X