সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০১:১০ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০১:৩০ পিএম
অনলাইন সংস্করণ
ভৈরবকে জেলা ঘোষণার দাবি

ট্রেন আটকে মুহুর্মুহু পাথর ছুড়ল বিক্ষোভকারীরা

কিশোরগঞ্জের ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে রেলওয়ে জংশন অবরোধ করেছে আন্দোলনকরীরা। ছবি : কালবেলা
কিশোরগঞ্জের ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে রেলওয়ে জংশন অবরোধ করেছে আন্দোলনকরীরা। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে রেলওয়ে জংশন অবরোধ করেছেন আন্দোলনকরীরা। তারা লাল কাপড় ও ব্যানার হাতে নিয়ে ‘ভৈরবকে জেলা চাই’ স্লোগান দিতে থাকেন। এ সময় বিক্ষোভকারী উপকূল এক্সপ্রেস ট্রেনে মুহুর্মুহু পাথর ছুড়লে এক যাত্রী আহত হয়।

সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় শহরের ভৈরব রেলওয়ের স্টেশনে প্লাটফর্মে অবস্থান নিয়ে ঢাকা-চট্রগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-কিশোরগঞ্জ রোডের রেল যোগাযোগ বন্ধ করে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। এ সময় উপকূল এক্সপ্রেস ট্রেন আটকে ব্যাডমিন্টন খেলে আন্দোলনকারীরা। পরে ১১টা ৪২ মিনিটে ট্রেনটি ছেড়ে যায়। বর্তমানে চলাচল স্বাভাবিক রয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনকে ভৈরব রেলওয়ের স্টেশনে আটকে দেয় আন্দোলনকারীরা। এতে রেলের যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে। প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট যাবৎ ট্রেনটি আটকে রাখে বিক্ষোভকারীরা।

আন্দোলনে ভৈরব-কুলিয়ারচরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নেতাকর্মী এবং স্কুল-কলেজের শিক্ষার্থী ও সুশীল সমাজের লোকজন অংশ নেয়।

এ বিষয়ে ভৈরব রেলওয়ের থানার ওসি সাঈদ আহমেদ জানান, উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলার ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের নির্দেশনা পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১০

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১১

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১২

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৩

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৪

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৫

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৬

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৭

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৮

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৯

এনসিপির ফল উৎসবে হামলা

২০
X