সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

‘পল্টন ট্র্যাজেডি দেশের রাজনৈতিক ইতিহাসের এক বেদনাবিধুর অধ্যায়’

সাতক্ষীরায় পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল। ছবি : কালবেলা
সাতক্ষীরায় পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল। ছবি : কালবেলা

২০০৬ সালের ২৮ অক্টোবরের সেই রক্তাক্ত পল্টন ট্র্যাজেডি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক বেদনাবিধুর অধ্যায় বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় শহরের আল আমিন ট্রাস্টের কনফারেন্স রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

২০০৬ সালের ২৮ অক্টোবরের পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর ছাত্রশিবিরের সভাপতি মুহা. আল মামুন এবং সঞ্চালনা করেন শহর শিবিরের সেক্রেটারি মেহেদী হাসান। সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- শহর ছাত্রশিবিরের অফিস সম্পাদক মো. নুরুন্নবী, অর্থ সম্পাদক আরিফ বিল্লাহ, সাহিত্য সম্পাদক আবু সালেহ সাদ্দাম, এইচআরডি সম্পাদক মুহা. শারাফাত হুসাইন লিটিল, দাওয়া সম্পাদক আল রাজীব, তথ্য ও মিডিয়া সম্পাদক মুহা. মাসুদ রানা এবং গবেষণা সম্পাদক মো. আফজাল হোসেনসহ সংগঠনের অন্য নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজিজুর রহমান বলেন, ‘২০০৬ সালের ২৮ অক্টোবর গণতন্ত্র, ন্যায়বিচার ও সত্যের জন্য যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’

সভাপতি মুহা. আল মামুন বলেন, ‘২৮ অক্টোবর শুধু শোকের দিন নয়, এটি প্রতিবাদ ও প্রতিজ্ঞারও দিন। আমরা অন্যায়ের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার অঙ্গীকার করছি।’

আলোচনা সভা শেষে ২০০৬ সালের পল্টন ট্র্যাজেডিতে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

১০

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

১১

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১২

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১৩

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

১৪

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

১৫

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

১৬

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

১৭

‘মিমিকে শাস্তি তাকে পেতেই হবে, তার শেষ দেখেই ছাড়ব’

১৮

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

১৯

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম

২০
X