স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৪:৩৫ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বড় সুখবর পেলেন সৌম্য-রিশাদরা, দুঃসংবাদ মুস্তাফিজ-তাসকিনদের

মিরাজের সঙ্গে রিশাদ-সৌম্যরা। ছবি : সংগৃহীত
মিরাজের সঙ্গে রিশাদ-সৌম্যরা। ছবি : সংগৃহীত

নতুন হালনাগাদকৃত র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। এই সিরিজে ব্যাটে-বলে ভালো পারফরম্যান্স করা ক্রিকেটাররা পেয়েছেন সুখবর। বুধবার (২৯ অক্টোবর) নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি।

উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ ব্যাটিং করে আইসিসি র‍্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়েছেন সৌম্য সরকার। বাঁহাতি এই ব্যাটার ৩ ম্যাচে ১৪০ রান করেছেন। তাতেই ৬২ নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি। সেই ওয়ানডে সিরিজে ২ ম্যাচে ৩.০৬ ইকোনমিতে ৫ উইকেট নিয়ে নাসুম আহমেদ ২৪ ধাপ উন্নতি করেছেন। তার অবস্থান এখন ৪৭ নম্বরে। র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে রিশাদেরও। ৩ ম্যাচে সর্বোচ্চ ১২ উইকেট নিয়ে ৪ ধাপ এগিয়ে ৬২ নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি।

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বর্তমানে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সেরা অবস্থানে আছেন তাওহীদ হৃদয়। তিন ম্যাচে মোটে ৯১ রান করা ডানহাতি এই ব্যাটার ৩৫ নম্বরে নিজের জায়গা ধরে রেখেছেন। ক্যারিবিয়ানদের বিপক্ষে ভালো পারফরম্যান্স করতে না পারলেও ১ ধাপ এগিয়ে ৪২ নম্বরে উঠে এসেছেন নাজমুল হোসেন শান্ত। মেহেদী হাসান মিরাজ আগের মতই ৬৩ নম্বরে অবস্থান করছেন। ৩ ম্যাচে ৬৬ রান এসেছে তার ব্যাট থেকে।

বোলারদের মধ্যে অনেকেরই অবনতি হয়েছে র‌্যাঙ্কিংয়ে। তানজিম হাসান সাকিব ৪ ধাপ পিছিয়ে ৭৭ নম্বরে আছেন। শরিফুল ইসলাম ২ ধাপ পিছিয়ে আছেন ৬৩ নম্বরে। মুস্তাফিজুর রহমান ২ ধাপ পিছিয়ে এখন ৬০ নম্বরে। তাসকিন আহমেদ ২ ধাপ পিছিয়ে ৪০ নম্বরে অবস্থান করছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

১০

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

১১

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

১২

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

১৩

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

১৪

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

১৫

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

১৬

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

১৭

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

১৮

সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আসিফ মাহমুদের

১৯

কবরস্থান থেকে রান্নাঘর সবখানেই পানি, দুর্ভোগে টুঙ্গিপাড়াবাসী

২০
X