সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষিকার চুরি যাওয়া ল্যাপটপ ও মোবাইল উদ্ধার করল পুলিশ

সাতক্ষীরায় চুরি যাওয়া এক শিক্ষিকার ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করে হস্তান্তর। ছবি : কালবেলা
সাতক্ষীরায় চুরি যাওয়া এক শিক্ষিকার ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করে হস্তান্তর। ছবি : কালবেলা

সাতক্ষীরায় চুরি যাওয়া এক শিক্ষিকার ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা পুলিশ। সোমবার (২৭ অক্টোবর) উদ্ধারকৃত জিনিসপত্র মালিকের হাতে তুলে দেওয়া হয়।

জেলা পুলিশ জানায়, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার (এসপি) মো. মনিরুল ইসলামের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খানের সার্বিক তদারকিতে এ অভিযান পরিচালিত হয়।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর সাতক্ষীরা সদরের রসুলপুর এলাকায় শিক্ষিকা জারিন তাসনিমের বাড়ি থেকে একটি এইচপি (HP) ল্যাপটপ ও একটি পোকো (Poco) মডেলের মোবাইল চুরি হয়। পরে পুলিশের পরামর্শে তিনি গত ১৮ অক্টোবর সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে সদর থানার ওসি শামিনুল হক ওইদিনই মামলা রুজু করেন।

মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় সদর থানাধীন কাটিয়া পুলিশ ফাঁড়ির এসআই (নি.) পিংকু মণ্ডলকে। পরে পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খানের তত্ত্বাবধানে, কাটিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক পিয়ার আলীর নেতৃত্বে এসআই পিংকু মণ্ডল ও এএসআই মো. বোরহান শেখ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালান।

ওই দিনই (১৮ অক্টোবর) পুলিশ রসুলপুর এলাকার মো. নাজমুল শেখ ওরফে শিমুলকে গ্রেপ্তার করে। তার বাড়িতে তল্লাশি চালিয়ে চুরি হওয়া ল্যাপটপ ও মোবাইল উদ্ধার করা হয়। পরে আসামিকে আদালতে পাঠানো হয়।

সোমবার আদালতের নির্দেশে উদ্ধার এইচপি ল্যাপটপ ও মোবাইল প্রকৃত মালিক শিক্ষিকা জারিন তাসনিমের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান বলেন, জেলা পুলিশ প্রযুক্তি-নির্ভর তদন্তের মাধ্যমে দ্রুততম সময়ে চুরি হওয়া মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ ধরনের অপরাধ দমনে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১১

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১২

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৩

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৪

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

১৫

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

১৬

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৭

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১৮

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৯

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

২০
X