সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন বানচালে কুচক্রীমহল ষড়যন্ত্র করছে : মোনায়েম মুন্না

বুদ্ধিপ্রতিবন্ধীকে তারেক রহমানের উপহারের ঘর হস্তান্তর করেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না। ছবি : কালবেলা
বুদ্ধিপ্রতিবন্ধীকে তারেক রহমানের উপহারের ঘর হস্তান্তর করেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না। ছবি : কালবেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে একটি কুচক্রীমহল গভীর ষড়যন্ত্র করছে। একটি গোষ্ঠী উগ্রবাদকে উসকে দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে।

বুধবার (২৯ অক্টোবর) বগুড়ার সোনাতলার দিগদাইড় ইউনিয়নের বারঘরিয়া গ্রামের ৬৫ বছরের বুদ্ধিপ্রতিবন্ধী মমেরন বেওয়াকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহারের ঘর হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মোনায়েম মুন্না বলেন, এদেশের মানুষ এখন অনেক সচেতন। কোনোভাবেই তারা ওই কুচক্রীমহলের উসকানিতে পড়বে না। দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য উন্মুখ হয়ে আছে। যুব সমাজকে সাথে নিয়ে নির্বাচন বানচালের সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাতলা উপজেলা যুবদলের আহ্বায়ক হাজি রাশেদুল রহমান হান্নান। এতে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা যুবদলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান। এ সময় উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান বাবু, দিগদাইড় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শামীম খাঁন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিপন মাহমুদ মিঠু, সদস্যসচিব রবিউল ইসলাম, ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আতাউর রহমান খাজা, যুবনেতা রুহুল আমীন, রহমতুল্লাহ শামীম, ইব্রাহিম হোসেন, রিমন আহমেদসহ অনেকে।

স্বামী পরিত্যক্তা অসহায় মমেরন বেওয়াকে আধাপাকা ঘর, টিউবওয়েল ও স্যানিটেশন ব্যবস্থা একসঙ্গে দেওয়াতে জিয়া পরিবার, কেন্দ্রীয়, জেলা ও উপজেলা যুবদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে উপকারভোগীর পরিবার ও এলাকাবাসী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১০

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১১

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১২

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৩

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৪

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৫

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৬

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৭

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৮

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৯

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

২০
X