কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

১৫ বছরের চেষ্টায় কার্গো বিমান তৈরি করে চমকে দিয়েছে ইরান

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দীর্ঘ ১৫ বছর চেষ্টার পর নিজস্ব প্রযুক্তির কার্গো বিমান তৈরি করে তাক লাগিয়েছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরান। এর মধ্য দিয়ে দেশটি পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিজস্ব প্রযুক্তিতে বিমান শিল্পে আরেকটি দৃষ্টান্ত স্থাপন করল আয়াতুল্লাহ খামেনির দেশ।

প্রেস টিভি জানিয়েছে, ইরান তাদের নিজস্বভাবে তৈরি কার্গো বিমান সিমোর্গ এর আনুষ্ঠানিক পরীক্ষামূলক ফ্লাইট শুরু করেছে। এই বিমানটি ইরানের কার্গো বিমান বহরে যুক্ত হওয়ার অপেক্ষায় আছে। গত মঙ্গলবার (২৮ অক্টোবর) ইরানের মধ্যাঞ্চলীয় শহর শাহিন শাহরের একটি এয়ারফিল্ডে দেশটির প্রতিরক্ষা ও পরিবহন মন্ত্রণালয়ের উপপ্রধানদের উপস্থিতিতে এক অনুষ্ঠানের মাধ্যমে সিমোর্গ এর এই পরীক্ষা শুরু হয়।

ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা জানিয়েছে, দেশটির বিমান বহরে যোগদানের চূড়ান্ত অনুমতি পেতে হলে সিমোর্গকে বিভিন্ন পরিস্থিতিতে মোট ১০০ ঘণ্টা পরীক্ষামূলক ফ্লাইট সফলভাবে সম্পন্ন করতে হবে।

এ বিষয়ে সিএএর প্রধান হোসেইন পুরফারজানেহ বলেন, সিমোর্গের দেশীয়করণ প্রক্রিয়াটি সম্পন্ন হতে ১৫ বছরেরও বেশি সময় লেগেছে এবং এর মাধ্যমে ইরান বিমান নকশা ও তৈরির সক্ষমতা সম্পন্ন বিশ্বের ২০টিরও কম দেশের মধ্যে স্থান করে নিয়েছে।

সিমোর্গকে একটি চটপটে, হালকা ও দ্রুতগতির বিমান হিসেবে বর্ণনা করা হয়েছে, যার উচ্চ কার্গো বহন ক্ষমতা রয়েছে এবং এটি ইরানের আবহাওয়ার সঙ্গে মানানসই। এই বৈশিষ্ট্যগুলো বিমানটিকে মেডিকেল ফ্লাইটের মতো গুরুত্বপূর্ণ পরিষেবাগুলোর জন্য উপযুক্ত পছন্দ হিসেবে তৈরি করেছে।

ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিমানটি ইরানের স্থল ও নৌবাহিনীকে দেশের বিভিন্ন ঘাঁটির মধ্যে সেনা বা সরঞ্জাম পরিবহনের সক্ষমতা বাড়াতে সাহায্য করবে। তারা বিশ্বাস করেন, সিমোর্গ ভবিষ্যতে ইরানের স্বল্প-দূরত্বের যাত্রী বিমানের বহরেও যোগ দিতে পারে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X