মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ১১:৪১ এএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ১২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

বসতঘর থেকে গোখরা সাপের বাচ্চা উদ্ধার

উদ্ধার গোখরা সাপ। ছবি : কালবেলা
উদ্ধার গোখরা সাপ। ছবি : কালবেলা

মিরসরাইয়ে বসতঘর থেকে ১০টি পদ্ম গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মধ্যম আজমনগর আব্দুল হাকিম মোল্লা বাড়ির দুলালের ঘর থেকে এ সাপ উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া ধুম ইউনিয়নের শুক্রবারইয়ারহাট এলাকায় একটি বসতঘর থেকে একটি পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়। বিষাক্ত পদ্ম গোখরা সাপ ও সাপের বাচ্চা উদ্ধার হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সাপ উদ্ধারকারী রেসকিউ টিমের সদস্য তারেক আজিজ বলেন, হিঙ্গুলী ইউনিয়নের মধ্যম আজমনগর গ্রামের আব্দুল হাকিম মোল্লা বাড়ির দুলালের বসতঘরে পরিবারের সদস্যরা সাপের বাচ্চা দেখতে পান। খবর পেয়ে একটি রুম থেকে ১০টি পদ্ম গোখরা সাপের বাচ্চা উদ্ধার করে নিয়ে আসি। এগুলো বর্তমানে আমার হেফাজতে রয়েছে।

আজিজ আরও বলেন, একইদিন সন্ধ্যায় উপজেলার শুক্রবারইয়ারহাট এলাকার একটি বসতবাড়ির ইঁদুরের গর্ত থেকে প্রায় ১১ ফুট দৈর্ঘ্যের পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়।

মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়ন বিট কর্মকর্তা জাকির হোসেন বলেন, বসতঘর থেকে পদ্ম গোখরা সাপের বাচ্চা উদ্ধারের বিষয়টি কেউ জানায়নি। আমি খোঁজ নিয়ে দেখছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১০

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১১

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১২

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৩

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৪

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৫

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৬

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৭

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৮

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৯

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

২০
X