কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০১:৫০ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ০২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

আলেমদের সান্নিধ্যে চরিত্র সংশোধনের অনুরোধ ধর্ম উপদেষ্টার 

ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি : সংগৃহীত
ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি : সংগৃহীত

আলেমদের সান্নিধ্যে চরিত্র সংশোধনের অনুরোধ জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ে সদর উপজেলার দারুল উলুম মদিনাতুল ইসলাম মাদ্রাসা মাঠে শানে রেসালাত সম্মেলনে এ কথা বলেন তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, মানুষের প্রকৃত পরিচয় তার চরিত্রে নিহিত। অর্থ, বংশপরিচয়, বিদ্যা বা পদমর্যাদা কোনো ব্যক্তিকে সত্যিকার অর্থে মহান করে না; বরং উন্নত চরিত্রই একজন মানুষকে সমাজে সম্মানিত অবস্থানে স্থাপন করে।

তিনি উল্লেখ করেন, চরিত্রই মানুষের জীবনের প্রকৃত অলঙ্কার। তিনি আলেম ও ওলামাদের সান্নিধ্যে চরিত্র সংশোধনের জন্য সবাইকে অনুরোধ জানান।

তিনি বলেন, উন্নত চরিত্রের অধিকারী ব্যক্তিরাই সমাজে শান্তি, ন্যায়বিচার ও সৌহার্দের পরিবেশ গড়ে তোলে। চরিত্রবান মানুষ সমাজকে করে সুন্দর, নিরাপদ ও মানবিক। এর বিপরীতে চরিত্রহীন মানুষ অনাচার, দুর্নীতি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাই চরিত্রবান মানুষ শুধু নিজের কল্যাণই নিশ্চিত করে না, বরং পুরো সমাজকেও আলোকিত করে।

ধর্ম উপদেষ্টা বলেন, চরিত্রহীন কাউকে আমরা জাতির আদর্শ বলতে পারি না। একজনকে জাতির আদর্শ হতে হলে তাকে উন্নত চরিত্রের অধিকারী হতে হবে। এই উন্নত চরিত্রের সব বৈশিষ্ট্যই হযরত মুহাম্মদ (সা.) এর চরিত্রে সংযুক্ত। আল্লাহ্ মানুষের চরিত্রের পরিপূর্ণতা প্রদানের উদ্দেশ্যে হজরত মুহাম্মদ (সা.)কে পৃথিবীতে প্রেরণ করেছেন।

উন্নত চরিত্রের গুরুত্ব তুলে ধরে ধর্ম উপদেষ্টা আরও বলেন, উন্নত চরিত্র ছাড়া কোনো জাতি বা সমাজ টিকে থাকতে পারে না। তাই আমাদের উচিত সত্য, ন্যায়, নম্রতা ও সহানুভূতির চর্চা করে নিজেদের চরিত্র গঠন করা। তিনি সবাইকে পাপাচার, অন্যায়, দুর্নীতি, সুদ, ঘুষসহ অন্যান্য খারাপ কাজ থেকে বিরত থাকার জন্যও অনুরোধ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৪ শিশুর, মৃত্যু বেড়ে ৬৫২

জাবি শিক্ষার্থীকে নির্যাতন : প্রধান আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারের পর নতুন করে আলোচনায় বেনজীরের সব অপকর্ম

বিশ্ব রক্তদাতা দিবস আজ

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

‘শিবিরের অপপ্রচার ও গুম-নাটকের’ বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

১০

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

১১

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

১২

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

১৩

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

১৪

সীমান্তে পুশইন চেষ্টা / শূন্যরেখায় চার শিশুসহ ১২ জন অসুস্থ 

১৫

সংসদে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ / আমাদের এইচএসসিকে সিঙ্গাপুরে ক্লাস সিক্সের সঙ্গে তুলনা করা হয়

১৬

বেদখল থেকে উদ্ধার, নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ

১৭

কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম?

১৮

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১৯

হরমুজ প্রণালি ইস্যুতে ভারতকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

২০
X