‎সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন তরুণ ফুটবলার

নিহত শাকিব। ছবি : সংগৃহীত
নিহত শাকিব। ছবি : সংগৃহীত

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলতে গিয়ে খেলার মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শাকিব (১৯) নামের এক তরুণ।

শুক্রবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের নাড়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাকিব ওই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। এদিকে হঠাৎ তার মৃত্যুতে এলাকার মধ্যে শোকের ছায়া নেমে আসে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, মুরাদপুর ইউনিয়নের নড়ালিয়া এলাকায় সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলতে যায়। খেলতে খেলতে সে এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তার সহপাঠীরা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎নিহত শাকিবের চাচা মো. আলমগীর বলেন, তীব্র রোদের মধ্যে ফুটবল খেলতে খেলতে এক পর্যায়ে আমার ভাতিজা মাটিতে লুটিয়ে পড়ে। ওই সময় তার মুখ দিয়ে রক্ত বাহির হয়। মাটিতে লুটিয়ে পড়ার আগে সে সহপাঠীদের কাছে পানি চেয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে সে মারা যায়।

এ বিষয়ে ‎সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ন্যান্সিনা বলেন, তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই সে মারা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১০

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১১

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১২

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

১৩

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

১৪

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

১৫

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

১৬

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

১৮

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

১৯

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

২০
X