সিলেট ব্যুরো
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে বাবা ও মেয়ে নিহত

দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার। ছবি : কালবেলা
দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার। ছবি : কালবেলা

সিলেটে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে বাবা ও মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন একই পরিবারের চার সদস্য। শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজলার দয়মীর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ওসি হুমায়ুন মিয়া।

নিহতরা হলেন, ওসমানীনগর থানার খাদিমপুর গ্রামের বাসিন্দা প্রাইভেটকার চালক হারুন মিয়া ও মেয়ে আনিছা বেগম (১০)। আহতরা হলেন, ওসমানীনগর থানার খাদিমপুর গ্রামের মুকিত মিয়া (৩৫), আজিজুল ইসলামের স্ত্রী রাহিমা খাতুন (৩০), বেলাল আহমদের স্ত্রী পান্না বেগম (২৩) ও সফিক মিয়ার মেয়ে মুন্নি আক্তার (২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ওসমানীনগরের দয়ামীর এলাকায় সিলেট থেকে হবিগঞ্জ গামী হবিগঞ্জ বাস ও তাজপুর হতে সিলেটগামী প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের চালক হারুন মিয়া ঘটনাস্থলে নিহত হন। সংবাদ পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে প্রাইভেটকারের ভেতরে থাকা যাত্রীদের উদ্ধার করে ৫ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক আনিছা বেগমকে মৃত্যু ঘোষণা করেন। আহত চার জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম কালবেলাকে বলেন, বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে বাবা ও মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন একই পরিবারের চার সদস্য। প্রাইভেটকার ও বাস আটক করেছি। রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১০

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১১

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১২

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৩

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৪

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১৫

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৭

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৮

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৯

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

২০
X