শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

পিআর পদ্ধতি এখন ফিকে হয়ে গেছে : নুরুদ্দিন আহাম্মেদ অপু

ডামুড্যা উপজেলার শিধলকুড়া বাজারে নির্বাচনী প্রচারণা চালান মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা
ডামুড্যা উপজেলার শিধলকুড়া বাজারে নির্বাচনী প্রচারণা চালান মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব ও শরীয়তপুর-৩ (ডামুড্যা–ভেদরগঞ্জ-গোসাইরহাট) আসনের প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, পিআর পদ্ধতি এখন ফিকে হয়ে গেছে। যারা এটাকে জনসম্পৃক্ততা করার চেষ্টা করেছিল, তারা ব্যর্থ হয়েছে।

শনিবার (১ নভেম্বর) দুপুর ২টার দিকে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার শিধলকুড়া বাজারে নির্বাচনী প্রচারণাকালে এ কথা বলেন তিনি। এ সময় তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় জনগণের সমর্থন কামনা করেন।

মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, দেশে যেসব অপরাধীর বিচার প্রক্রিয়া চলছে, তা বাধাগ্রস্ত করার জন্য কিছু দুষ্কৃতকারী ব্যর্থ চেষ্টা চালাচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা ইতোমধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তপশিল ঘোষণা হওয়ার কথা রয়েছে।

পরে তিনি ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ডামুড্যা উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ভোট প্রার্থনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

১০

বাস খাদে পড়ে নিহত ৪

১১

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

১২

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

১৩

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

১৪

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

১৫

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

১৬

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১৭

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১৮

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১৯

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

২০
X