শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:১২ পিএম
অনলাইন সংস্করণ

দেশীয় মাছের সংকট, বাজার দখল করছে সামুদ্রিক মাছ

সামুদ্রিক মাছে সয়লাব বাজার। ছবি : কালবেলা
সামুদ্রিক মাছে সয়লাব বাজার। ছবি : কালবেলা

পটুয়াখালীর দুমকি উপজেলায় দেশীয় প্রজাতির মাছের তীব্র সংকট দেখা দিয়েছে। অভ্যন্তরীণ খাল, বিল ও জলাশয় পানিশূন্য হয়ে পড়ায় বাজারগুলোতে এখন আর আগের মতো মিলছে না কৈ, শিং, মাগুর, টাকি, পুঁটি কিংবা দেশি চিংড়ি। ফলে স্থানীয় চাহিদা মেটাতে ব্যবসায়ী ও ক্রেতাদের নির্ভর করতে হচ্ছে নোনা পানির সামুদ্রিক মাছের ওপর।

উপজেলা শহরের পিরতলা বাজার, নতুনবাজার, রাজাখালী, তালতলী, বোর্ড অফিস এলাকা, আঙ্গারিয়া বন্দর, মুরাদিয়ার কলবাড়ি ও তালুকদার হাট ঘুরে দেখা গেছে— অধিকাংশ বাজারেই দেশীয় মাছের আড়ত প্রায় ফাঁকা। কোথাও অল্প পরিমাণ দেশি মাছ মিললেও দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে।

মাছ ব্যবসায়ীরা জানান, ওয়াপদা বেড়িবাঁধ দ্বারা বেষ্টিত থাকায় দুমকির অভ্যন্তরীণ জলাশয়গুলোতে স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এর সঙ্গে খাল-বিল দখল ও ভরাট, শুষ্ক মৌসুমে পানির স্বল্পতা দেশীয় মাছের প্রজনন মারাত্মকভাবে ব্যাহত করছে। ফলে স্থানীয় জলাশয়ে মাছের উৎপাদন ক্রমেই কমে যাচ্ছে।

পিরতলা বাজারের মাছ ব্যবসায়ী আবু ইউসুফ বলেন, একসময় স্থানীয় খাল-বিল থেকেই প্রচুর কৈ, শিং, মাগুর পাওয়া যেত। এখন সেগুলো প্রায় নেই বললেই চলে। বাধ্য হয়ে কালাইয়া, দশমিনা, গলাচিপা ও মহিপুর এলাকা থেকে সামুদ্রিক মাছ এনে বিক্রি করতে হচ্ছে। দূর থেকে আনতে হওয়ায় পরিবহন খরচ বেড়ে যাচ্ছে, ফলে দামও বেশি পড়ছে।

ক্রেতারাও দেশীয় মাছের অভাবে হতাশা প্রকাশ করেছেন। গৃহিণী রেবেকা বেগম বলেন, দেশি মাছ স্বাদ ও পুষ্টিতে ভালো। কিন্তু বাজারে পাওয়া যায় না। বাধ্য হয়ে সামুদ্রিক মাছ কিনতে হচ্ছে, যা সবার পছন্দের নয়।

স্থানীয় মৎস্য সংশ্লিষ্টদের মতে, খাল-বিল সংরক্ষণে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে ভবিষ্যতে দেশীয় মাছের সংকট আরও ভয়াবহ আকার ধারণ করবে। তারা অবৈধ ভরাট বন্ধ, খাল পুনঃখনন, প্রজনন মৌসুমে মাছ ধরা নিয়ন্ত্রণ এবং স্থানীয় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত করার দাবি জানান।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, দেশীয় মাছ রক্ষায় সচেতনতামূলক কার্যক্রম ও জলাশয় ব্যবস্থাপনা জোরদারের বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে দ্রুত বাস্তব পদক্ষেপ না নিলে দুমকিতে দেশীয় মাছের ঐতিহ্য হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

দেশীয় মাছের এই সংকট শুধু খাদ্যাভ্যাসেই নয়, স্থানীয় জীববৈচিত্র্য ও ঐতিহ্যেও নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১০

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১১

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১২

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৩

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৪

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৫

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৬

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৭

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৮

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৯

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

২০
X