সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০২:১১ পিএম
অনলাইন সংস্করণ

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পুলিশের হাতে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা। ছবি : কালবেলা
পুলিশের হাতে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা। ছবি : কালবেলা

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম তানজিদুর রহমান তানজিল (২৪)। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আল্লার দরগা গ্রামের রাহিদুল ইসলামের ছেলে।

রোববার (২ নভেম্বর) ভোরে সাভারের জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটি এলাকার মোল্লানগর থেকে তাকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তানজিদুর রহমান তানজিলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতা সৃষ্টির পরিকল্পনায় সরাসরি জড়িত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, তানজিল সাভার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি এবং সাভার মডেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি গোপনে সরকারবিরোধী বৈঠক আয়োজন ও নাশকতা পরিকল্পনায় যুক্ত ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দেশব্যাপী সহিংস আন্দোলনের অংশ হিসেবে সাভারেও নাশকতা চালানোর পরিকল্পনা করা হয়েছিল। ওই পরিকল্পনার বিস্তারিত তথ্য পুলিশ পেয়েছে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।

ওসি জুয়েল মিঞা আরও বলেন, তানজিলের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আরও কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। নাশকতা পরিকল্পনায় কারা কারা যুক্ত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তার তানজিলকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১০

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১২

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৩

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৪

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৫

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৬

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৭

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৮

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৯

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

২০
X